চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার শুরু হলো জ্বালাও-পোড়াও আর ভাঙচুরের রাজনীতি?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৩ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A

অনেকদিন পর আবার জ্বালাও-পোড়াও আর ভাঙচুরের ঘটনা দেখলো রাজধানীবাসী। মঙ্গলবার আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে থাকা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ঘটে এ ঘটনা। পুলিশের মোটরসাইকেলসহ শতাধিক যানবাহন ভাঙচুর করার পাশাপাশি কয়েকটিতে অগ্নিসংযোগও করে দলটির নেতাকর্মীরা। বিক্ষিপ্ত এ সংঘর্ষে আহত হন কয়েকজন। বিএনপির দাবি, এই ঘটনায় তাদের ২৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আমরা জানি, দীর্ঘদিন রাজধানীতে এ ধরনের কোনো অপ্রীতিকর আর নাশকতামূলক তৎপরতা ছিল না। এমনকি সাম্প্রতিক সময়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই দলটি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পেরেছে। সেই প্রেক্ষাপটে হঠাৎ করে এই ঘটনা অনেকের মধ্যেই উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা এ্রই ঘটনার মাধ্যমে আবারো হয়তো দেশে জ্বালাও-পোড়াও আর ভাঙচুরের রাজনীতির প্রত্যাবর্তন ঘটবে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য, বঙ্গবাজার এবং পাশের সচিবালয় এলাকায় বিএনপির নেতাকর্মীরা মিছিল করতে গেলে মিছিলকারীদের বাধা দেয় পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশের ধাওয়ার পর নেতাকর্মীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। বঙ্গবাজার মোড়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় মিছিলকারীদের ওপর চড়াও হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। ঘটনার তীব্রতায় অফিস ফেরতদের মধ্যে যে আতঙ্ক আর তীব্র যানজট তৈরি হয়, তা রাজধানীর প্রতিদিনের স্বাভাবিকতা ব্যাহত করে। দেশের রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় শীতকালে রাজনৈতিক দলগুলো আন্দোলন-সংগ্রাম ও নানা কর্মসূচি দিয়ে থাকে। একই সময়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষাসহ নানা শিক্ষা কার্যক্রম চলে। এই অবস্থায় রাজনীতির নামে কোনো ধরনের নাশকতা অবশ্যই কাম্য নয়। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের আশা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ আর গণতন্ত্রের সঠিক চর্চা রাজধানীসহ সারাদেশের রাজনৈতিক পরিবেশ শান্ত থাকুক। আমাদের প্রত্যাশা, এই পরিস্থিতিতে সব রাজনৈতিক দল শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। আমরা মনেকরি জ্বালাও-পোড়াও এর রাজনীতি আবার ফিরে আসুক; দেশবাসী তা চায় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াজ্বালাও-পোড়াওপুলিশবিএনপিরাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT