চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার রিয়াল ছাড়তে পারেন জিদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ১৯, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

যত জল্পনা এখন রিয়াল মাদ্রিদ নিয়ে! রোববার লা লিগায় নামবে তারা। জিনেদিন জিদানের দলের এটাই মৌসুমের শেষ ম্যাচ। ইউরোপে কোনো ট্রফি জেতার সুযোগ নেই তাদের। লা লিগায় তিন নম্বরে স্থান রিয়ালের। এই অবস্থায় শুরু হয়েছে দলে কাকে রাখা হবে, কাকে রাখা হবে না, তা নিয়ে জল্পনা।

এরমধ্যে আবার নতুন খবর, রিয়াল ছাড়তে পারেন জিদান। তবে ক্লাবের সঙ্গে কোনো ঝামেলার কারণে নয়, ফরাসি জাতীয় দলের ডাকে সাড়া দিয়েই লস ব্লাঙ্কোসদের বাই-বাই জানাতে পারেন জিজু।

ক্রিস্টিয়ানোর রোনালদোকে সঙ্গে নিয়ে আরেকটি সিরি আ শিরোপা জেতার পর গত বৃহস্পতিবারই মৌসুম শেষে জুভেন্টাস ছাড়ার ঘোষণা দিয়েছেন ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি। ফলে এক ম্যাচ পরই কোচহীন হয়ে যাবে জুভরা। স্পেনের সংবাদমাধ্যমের খবর, অ্যাল্লেগ্রির শূন্যস্থান পূরণে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দিদিয়ের দেশমকে টার্গেট করেছে ‘তুরিনের বুড়িরা’।

Banglabid

২০১৮তে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় দেশমের ফরাসি দল।

স্প্যানিশ দৈনিক ডন ব্যালন বলছে, দেশমকে বড় অঙ্কের প্রস্তাব দিতে পারে জুভেন্টাস। আর দেশম যদি সেই প্রস্তাব না ফেরান তবে তার স্থানপূরণে ফ্রান্স জাতীয় দলে ডাক পড়তে পারে কিংবদন্তি জিজুর।

রিয়ালে চাকরি নিয়ে ঝুঁকি নেই জিদানের। তার ভবিষ্যতও পাকা। নতুন করে দল গোছাতে কাজ করছেন তিনি। তারপরও স্প্যানিশ সংবাদমাধ্যমের ধারণা, যদি ডাক আসে তাহলে নতুন চ্যালেঞ্জ গ্রহণে সাড়া দেবেন বিশ্বকাপ ও ব্যালন ডি’অর জয়ী এ সাবেক তারকা।

Reneta

জিদানকে নিয়ে এই খবর প্রকাশের পর বিকল্প ভাবতে শুরু করেছে রিয়াল মাদ্রিদও। ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের বরাতে ডন ব্যালনের খবর, জিদান চলে গেলে তার জায়গায় প্রথম পছন্দ রোনালদোর বর্তমান কোচ অ্যাল্লেগ্রি।

এদিকে, দল গঠন নিয়ে রিয়ালকে একরকম হুমকি দিয়েছেন জিদান। বলেছেন, ‘এখন অনেক গুজব রটছে, কী হবে না হবে। কিন্তু এখনো আমি কিছুই বলিনি। যেমন অনেকে বলছিল, কেইলর নাভাসের এটাই শেষ ম্যাচ। আমার সেটা মনে হয় না। কেউ জানে না আমি কেইলরের সঙ্গে কী কথা বলেছি।’

প্রত্যয়ের সঙ্গে জিজু আরও জুড়েছেন, ‘পরের মৌসুমে কী হবে সেটা পুরোপুরি আমার সিদ্ধান্ত। আমি কোচ। আমি যা চাইব, সেটাই করব। আর যদি না পারি, তা হলে পদত্যাগ করব। বিষয়টা পানির মতো পরিষ্কার।’

গত সপ্তাহে আনোয়েতায় রিয়াল সোসিদাদের কাছে হেরেছিল রিয়াল। রোববার শেষ ম্যাচে নামার আগে জিদান নিজের খেলোয়াড়দের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, ‘গত সপ্তাহের পুনরাবৃত্তি যেন না হয় আর।’

এদিকে রিয়াল মাদ্রিদ ক্লাব থেকে দলবদল নিয়ে নানা তথ্য আসছে। যেমন পুরোনো কিছু খেলোয়াড় ছেড়ে দিলে তাদের বিক্রি থেকে ২০ কোটি ইউরো আয় হবে বলে মনে করা হচ্ছে। আর নতুন খেলোয়াড় কিনতে মোট ৩০ কোটি ইউরো খরচ করতে চায় রিয়াল। জিদান যতই নাভাস নিয়ে মুখ না খুলুন, স্পেনের সংবাদমাধ্যমের খবর গ্যারেথ বেল, দানি সেবায়েস, নাভাস, মার্কোস ইয়োরেন্তেকে ছেড়ে দিতে চলেছে ক্লাব।

এডের মিলিটাও এবং রদ্রিগো গোয়েজকে ইতিমধ্যেই সই করিয়েছে রিয়াল। এবার তারা ঝাঁপাচ্ছে লুকা জোভিচ ও ফের্লান্দ মেন্ডির জন্য। তাছাড়া এডেন হ্যাজার্ডের মতো বড় নামও আছে পছন্দের তালিকায়।

গত বছরের মে’তে রিয়ালকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর পর চলতি মৌসুম শুরু আগেই চাকরি ছেড়ে দেন জিদান। তবে ক্লাবের ডাকে ১০ মাস পর আবার বার্নাব্যুর ডাগআউটে ফেরেন তিনি।

জিদান ২০১৬ সালের জানুয়ারিতে মৌসুমের মাঝপথে ভাঙাচোরা-বিধ্বস্ত এক রিয়ালের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নিয়েই চমক দেখান। দ্রুত গুছিয়ে নেন দলকে। পরে পাঁচ মাসের মাথায় রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জেতান।

সেখানেই থামেননি জিদান। পরের মৌসুমে জেতান লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার ডাবল। গত মৌসুমে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরে গত ৩১মে হুট করেই রিয়ালের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ৪৬ বছর বয়সী এ ফ্রেঞ্চম্যান।

দ্বিতীয় মেয়াদে দায়িত্বে ফিরলেন আবারও রিয়ালের চরম দুঃসময়ে। মার্চের শুরুতে এক সপ্তাহের মধ্যে কোপা ডেল রে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল ছিটকে পড়ার পর পুরনো যোদ্ধার শরণাপন্ন হয় লস ব্ল্যাঙ্কোসরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিদানজুভেন্টাসদেশমরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT