চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও পাটকল শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
পাটকল শ্রমিক-ধর্মঘট-অবরোধ

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি কমিশন গঠনসহ ৯ দফা দাবিতে আবারও সারাদেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে পাটকল শ্রমিকরা।

মজুরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে পাটকল শ্রমিকদের ডাকা ৯৬ ঘণ্টার ধর্মঘট পালন করছে নরসিংদীর ইউএমসি জুট মিলস ও ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলসের শ্রমিকরা। ৯৬ ঘণ্টার ধর্মঘটের প্রথম দিনে সোমবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত নরসিংদীর সাটিরপাড়া-কামারগাঁও আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে।পাটকল শ্রমিক-ধর্মঘট-অবরোধ

এছাড়া ইউএমসি জুট মিলের সামনে জামতলা পৌর শ্রমিক মঞ্চে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ সমাবেশ করেছে পাটকল শ্রমিকরা।

খুলনার খালিশপুরে সমাবেশ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। খুলনায় ১২ এপ্রিল থেকে পাটকল শ্রমিকদের ১০ দিনের আন্দোলন শুরু হয়। এর অংশ হিসেবে ১৫, ১৬, ১৭ ও ১৮ এপ্রিল বিজেএমসির ২২ পাটকলে ৯৬ ঘণ্টা ধর্মঘট ও সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা।পাটকল শ্রমিক-ধর্মঘট-অবরোধ

বকেয়া বেতন পরিশোধ ও মজুরী কমিশন গঠনসহ ৯ দফা দাবিতে সারাদেশের মতো চট্টগ্রামেও আমিন জুট মিলের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সেই সাথে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ব নির্ধারিত ৯৬ ঘণ্টার কর্মবিরতিও শুরু করেছে তারা।পাটকল শ্রমিক-ধর্মঘট-অবরোধ

এর অংশ হিসেবে সকাল থেকে নগরীর অক্সিজেন মোড়ে শ্রমিক কর্মচারীরা জোট বেঁধে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। সে সময় নাজিরহাট-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

মহাসড়ক অবরোধ ও ৯৬ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে রাজশাহী জুল মিল শ্রমিকরা। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। বিক্ষোভ ও অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা সময় রাজশাহী-ঢাকা মহাসড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানান, জানুয়ারি মাস থেকে তাদের বেতন ও ভাতা বন্ধ। বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতাসহ ৯ দফা দাবিতে আবারও শ্রমিকরা আন্দোলন শুরু করেছেন।

এর আগে একই দাবিতে গত ২ এপ্রিল ৭২ ঘণ্টার ধর্মঘট এবং রাজপথ-রেলপথ অবরোধসহ কর্মসূচি পালন করেছিল দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

ট্যাগ: খুলনার পাটকলপাটকলপাটকল শ্রমিকপাটকল শ্রমিকদের ধর্মঘটরাষ্ট্রায়ত্ত্ব পাটকল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৫ বছরে সিসিমপুর

পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে নুসরাতের পরিবারের সাক্ষাত

পরবর্তী
নুসরাতের পরিবার-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে নুসরাতের পরিবারের সাক্ষাত

বর্তমান 'এলআরবি' নিয়ে আইয়ুব বাচ্চুর পরিবারের আপত্তি

সর্বশেষ

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT