চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আ.লীগের সংসদীয় কমিটির সম্পাদক নূরে আলম চৌধুরী লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৯
রাজনীতি
A A

আবারও আওয়ামী লীগের সংসদীয় কমিটির সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একাদশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন।

এর আগে দশম জাতীয় সংসদেও তিনি আওয়ামী লীগের সংসদীয় কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের তৃতীয় সভা দলীয় সভানেত্রী, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের নবম তলায় অবস্থিত সরকারী দলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সংসদীয় দলের আজকের সভায় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিকে আওয়ামী লীগ সংসদীয় দলের সেক্রেটারী হিসেবে পুনঃনির্বাচিত করা হয়।

সরকারী দলের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগের বিভিন্ন সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সভায় সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী প্রতিটি নির্বাচনী এলাকায় সামাজিক অপরাধ দমনে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য উদাত্ত আহবান জানান।

তিনি এলাকাসমূহে সরকারী উন্নয়ন বরাদ্দ সঠিক ও পরিকল্পিতভাবে ব্যয় করার ব্যাপার সংসদ সদস্যদের নীতিনির্ধারণী ভূমিকা পালনের আহবান জানান।

কোনো সংসদ সদস্য স্থানীয় নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের বিরোধিতা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদে চীফ হুইপ হিসেবে নিয়োগ পান নূর-ই আলম চৌধুরী লিটন।

টানা পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন এর আগে নবম সংসদেও হুইপের দায়িত্ব পালন করেন।

একইসঙ্গে তিনি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে।

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যাকগ্রার রেকর্ড ভেঙে বিশ্বকাপ শেষ করলেন স্টার্ক

পরবর্তী

উইম্বলডনের ফাইনালে সেরেনা-হালেপ

পরবর্তী

উইম্বলডনের ফাইনালে সেরেনা-হালেপ

মরগানের কাছে অবিশ্বাস্য লাগছে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT