চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার হত্যা: অভিযুক্তদের সাময়িক বহিষ্কারে খুশি নয় পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ, শিক্ষা
A A

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের বুয়েট থেকে সাময়িক বহিষ্কার করায় পুরোপুরি খুশি হতে পারেননি তার পরিবার।

শনিবার সকালে আবরারের বাবা, মা বিষয়টি নিয়ে কথা বলেন। তারা বলছেন, সিসিটিভি ফুটেজে, একজন আসামির জবানবন্দি এবং এই ঘটনার সাথে যে আসামিরা জড়িত তার যথেষ্ট তথ্য প্রমাণ থাকা সত্বেও বুয়েট কর্তৃপক্ষ তাদের স্থায়ীভাবে বহিষ্কার না করে সাময়িক বহিষ্কার করেছে।

এছাড়াও আবরার ফাহাদের হত্যাকাণ্ডটি যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না হয় সে ব্যাপারে সকলের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার। তারা বলছে, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছি ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে অনেকে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। যেটা কোনভাবেই কাম্য নয়।

Banglabid

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া এবং বিচার কাজ সঠিক এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি তার পরিবারের সদস্যদের।

আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে।

গত রোববার রাত আটটার দিকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় একই হলের ২০১১ নম্বর কক্ষে। ওই কক্ষে তাকে নির্যাতন করে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত ৩টার দিকে হল থেকেই তার লাশ উদ্ধার করে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরার হত্যা মামলাপরিবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবরার হত্যাকাণ্ডের আরেক আসামি হুরায়রা গ্রেপ্তার

পরবর্তী

‘স্টুডিও ৪৮’-এর প্রদর্শনী: লাভ এন্ড হোপ, হোপ এন্ড লাভ

পরবর্তী

‘স্টুডিও ৪৮’-এর প্রদর্শনী: লাভ এন্ড হোপ, হোপ এন্ড লাভ

ঢাকায় ‘লাইফ অব পাই’ নির্মাতার নতুন ছবি

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT