সাউথ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানেড সিরিজ খেলতে আগামীকাল দেশ ছাড়বে মেহেদী হাসান মিরাজের নেতৃতাধীন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
এর আগে বাংলাদেশ সফরে ৭ ম্যাচ সিরিজে জুনিয়র আফ্রিকানদের বিপক্ষে ৬-১ এ জয় পায় বাংলাদেশ। ৫ জুলাই শুরু হতে যাওয়া এই সিরিজে ভালো করে, আসন্ন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের জ্বালানী মজুদ করতে চায় জুনিয়র টাইগার অধিনায়ক।
সাউথ আফ্রিকা সিরিজ মোটেও সহজ হবে না উল্লেখ করে মেহেদি বলেন, আমরা জানি সাউথ আফ্রিকার পরিবেশ আমাদের অনুকূলে থাকবে না। তারপরও আমরা ভালো করার জন্যই খেলবো। দেশটি অনুর্ধ্ব-১৯ এ বিশ্বচ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে দুই সিরিজ মিলিয়ে ১৪টি ম্যাচ খেলতে পারাটা সত্যি আমাদের কাজে লাগবে।
অাগামী ২১ জুলাই সিরিজ শেষে জুনিয়র টাইগার্সরা দেশে ফিরবে।







