চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান লিগে দল পেলেন তামিম-মুশফিক, অপেক্ষায় আশরাফুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার ওপেনার তামিম ইকবাল ও উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে নিলামের ‘গোল্ড’ শ্রেণির খেলোয়াড় হিসেবে নাম থাকলেও এখনো দল পাননি মোহাম্মদ আশরাফুল।

সোমবার দুবাইয়ে এপিএলের নিলামে দেশি-বিদেশি মিলিয়ে ৩৫০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছে। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত দল নিশ্চিত হয়েছে তামিম আর মুশফিকের। তারা দুজন খেলবেন একই দলে। দুই টাইগার তারকাকে কিনেছে নাঙ্গরহর।

তামিম ইকবাল ছিলেন ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে, এই শ্রেণিতে থাকা বিদেশি খেলোয়াড়ের পারিশ্রমিক ৬৩ লাখ টাকা। ‘সিলভার’ শ্রেণিতে থাকা মুশফিককে কিনেছে ২৫ লাখ টাকায়। দুজনের দলে আইকন খেলোয়াড় হিসেবে নেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে।

Banglabid

ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে পাঁচ বছর ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টিতে নিষিদ্ধ থাকা আশরাফুলের নাম আছে ‘গোল্ড’ শ্রেণিতে। তবে এখনো দল পাননি তিনি।

তামিম-মুশফিক ছাড়াও ড্রাফটে বিভিন্ন শ্রেণিতে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আছেন সাব্বির রহমান, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস, লিটন দাস, আবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার, তাসকিন আহমেদ, আবদুর রাজ্জাক ও সানজামুল ইসলাম।

প্রথমবারের মতো এপিএল শুরু হচ্ছে ৫ অক্টোবর, সংযুক্ত আরব আমিরাতের শারজায়। পাঁচ দলের এই টুর্নামেন্টের ফাইনাল ২১ অক্টোবর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান প্রিমিয়ার লিগআশরাফুলতামিমমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমকাম, সমপ্রেম ও ভারতীয় আদালতের রায়

পরবর্তী

মার্কিন উপকূলে আঘাত হানার অপেক্ষায় ঘূর্ণিঝড় ফ্লোরেন্স

পরবর্তী
ঘূর্ণিঝড়-হ্যারিকেন ফ্লোরেন্স

মার্কিন উপকূলে আঘাত হানার অপেক্ষায় ঘূর্ণিঝড় ফ্লোরেন্স

প্রেমিকাকে খুঁজতে ২৪৭টি মেইল!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT