চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে বিয়ের আনন্দ ভেসে গেল রক্তের স্রোতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তান-বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় এ পর্যন্ত ৬৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে কমপক্ষে ১৮২ জন।

শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটের দিকে কাবুলের পশ্চিমাঞ্চলে শহর-ই-দুবাই ওয়েডিং হলে ওই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুসারে পুলিশের ধারণা, শিয়া হাজারা জনগোষ্ঠীর ওই বিয়ের অনুষ্ঠানে হওয়া বোমা হামলাটি আত্মঘাতী হামলা ছিল।

বিস্ফোরণের পর হতাহত অনেক মানুষের দেহ মেঝেতে পড়ে ছিল বলে বিবিসিকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলে জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার কয়েক ঘণ্টা পর হতাহতের সংখ্যা নিশ্চিত করল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আহত কমপক্ষে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও বিস্ফোরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

হামলায় দায় এখনো কেউ স্বীকার না করলেও সম্প্রতি তালেবান এবং আইএসের স্থানীয় শাখা কাবুলে একাধিক হামলা চালিয়েছে বলে জানিয়েছেন রাহিমি।আফগানিস্তান-বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা

তবে তালেবান এ হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে। বরং স্থানীয় গণমাধ্যমগুলোকে ক্ষুদেবার্তায় পাঠানো এক বিবৃতিতে হামলাটির ‘তীব্র নিন্দা’ জানিয়েছে দলটি।

বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘নারী ও শিশুদের লক্ষ্য করে এমন উদ্দেশ্যমূলক এবং বর্বর হামলার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।’

বিস্ফোরণের সময় হলটিতে এক হাজারেরও বেশি অতিথি ছিলেন। আফগান বিয়েগুলোতে সাধারণত পুরুষদের জন্য আলাদা এবং নারী ও শিশুদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়। বিস্ফোরণটি ঘটে পুরুষদের অংশে। তবে সেখানে বিস্ফোরণের সময় অনেক নারী ও শিশুও উপস্থিত ছিলেন।

মোহাম্মদ ফারহাগ নামে বিয়ের একজন অতিথি জানান, ঘটনার সময় তিনি মেয়েদের অংশে ছিলেন। হঠাৎই বিকট একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি।আফগানিস্তান-বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা

ফারহাগ বলেন, ‘সবাই চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে যাচ্ছিল হল থেকে। প্রায় ২০ মিনিট পুরো হলে শুধু ধোঁয়া ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। ছেলেদের অংশে যারা ছিল তারা সবাই হয় মৃত না হয় আহত।’

বোমা বিস্ফোরণের দু’ঘণ্টা পরও সেখান থেকে উদ্ধারকারীরা মরদেহ বের করছে বলে জানান তিনি।

ট্যাগ: আফগানিস্তানআফগানিস্তান-বোমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

পরবর্তী

সাহসী জবাবে কোচকে চমকে দিয়েছিলেন স্মিথ!

পরবর্তী

সাহসী জবাবে কোচকে চমকে দিয়েছিলেন স্মিথ!

কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT