চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানকে ১৫৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
Cricket player celebrating a victory with bat raised in front of cheering crowd. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টিতেও দাপট দেখালেন লিটন দাস। তিন নম্বরে নেমে ৪৪ বলে খেললেন ৬০ রানের ঝলমলে ইনিংস। বাংলাদেশ পেয়েছে চ্যালেঞ্জিং পুঁজি। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আফগানিস্তানকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৫৫ রান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন টাইগার অধিনায়ক। আফগানদের বিপক্ষে প্রথমবার পাড়ি দেয়া গেল দেড়শর পথ। দলটির বিপক্ষে আগের সাত ম্যাচে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৪৪ রান।

শুরুটা হতাশার হলেও লিটনের ব্যাট পথ দেখায় বাংলাদেশকে। আফিফ হোসেনকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৪৬ রান যোগ করেন তিনি।

Banglabid

বিপিএল মাতিয়ে টি-টুয়েন্টি দলে সুযোগ পাওয়া মুনিম শাহরিয়ারের অভিষেক হয়েছে সিরিজের প্রথম ম্যাচেই। প্রথম আন্তর্জাতিক ম্যাচে খারাপ করেননি ডানহাতি ওপেনার।

বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার নাঈম শেখ ৫ বলে মাত্র ২ রান করে আউট হলেও মুনিম পেরিয়েছেন দুই অঙ্ক। তিন চারে ১৮ বলে ১৭ রান করে রশিদ খানের বলে হন এলবিডব্লিউ। কাভার দিয়ে তার প্রথম চারটি ছিল দেখার মতো।

দুই ওপেনারের বিদায়ের পর সাকিব আল হাসান দলীয় পঞ্চাশের আগেই ফেরেন সাজঘরে। চার নম্বরে নামা বাঁহাতি ব্যাটার ৬ বলে করে যান ৫ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ দুই অঙ্ক ছুঁয়ে আউট হন। ৭ বলে করেন ১০ রান।

Reneta

৮০ রানে ৪ উইকেট হারানোর পর লিটনের সঙ্গে জুটি জমান আফিফ। লিটন ৬০ রান করে ফিরলে ভাঙে জুটি। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছয়ের মার।

লিটনের বিদায়ের পর ফিরে যান আফিফও। বাঁহাতি ২৪ বলে ২৫ রান করেন দুটি চারের সাহায্যে। এই ম্যাচে আরেক অভিষিক্ত ইয়াসির আলি চৌধুরী ৭ বলে ৮ রান করে রান আউটের শিকার হন।

মি. এক্সট্রা থেকে আসে ১৬ রান। ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাই দুটি করে উইকেট নিয়েছেন। কাইস আহমেদ ও রশিদ খান নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআফিফবাংলাদেশমিরপুরলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা শনাক্তের হার ২.৯১ শতাংশ, মৃত্যু ৫

পরবর্তী

ঢাবির ৪০ শিক্ষার্থী পেল জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তি

পরবর্তী
ঢাবির ৪০ শিক্ষার্থী জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তি পেল. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির ৪০ শিক্ষার্থী পেল জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তি

বাংলাদেশি জাহাজের ছবি, সমুদ্রের মধ্যে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে বাংলাদেশি জাহাজে রকেট হামলা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT