চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপন জুয়েলার্সের তথ্য ভিত্তিহীন: শুল্ক গোয়েন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ন ৩০, মে ২০১৭
অপরাধ
A A

সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরা বিষয়ে আপন জুয়েলার্সের দেওয়া তথ্যের কোন ভিত্তি নেই বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মোহাম্মদ সফিউর রহমান।

মঙ্গলবার বিকালে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সফিউর রহমান বলেন, আপন জুয়েলার্সের আটককৃত সাড়ে ১৩ মণ স্বর্নের মধ্যে প্রায় ১২৫ কেজি স্বর্ণের ব্যাপারে তথ্য দলিলাদি দাখিল করেছেন। ওই তথ্য ও দলিলাদি পর্যালোচনা করে দেখা গেছে তা সংযুক্তিপূর্ণ নয়। এসব স্বর্ণ তারা ব্যাগেজ রুলে আনা বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে ক্রয় করেছেন।

যুগ্ম পরিচালক বলেন: আপন জুয়েলার্স যেসকল ব্যক্তিদের কাছ থেকে স্বর্ণের বার কিনেছিলেন তার কোন তথ্য দিতে পারেননি। সোনা কেনার কাগজপত্র এবং পারচেজ রেজিস্টারের সঙ্গেও গরমিল রয়েছে।

তিনি বলেন: আপন জুয়েলার্স সময়ের আবেদন করেছেন। কিন্তু আমরা ১৪ মে তাদের স্বর্ণ আটক করেছিলাম। আটক আইনে আটককৃত পণ্যের ব্যাপারে দুই মাসের মধ্যে নিস্পত্তি করতে হয়। যেহেতু আপন জুয়েলার্স দুই থেকে তিন বার সময় নিয়ে কোন যুক্তিযুক্ত কোন ব্যাখা দিতে পারেননি অথবা ওই স্বর্ণের ব্যাপারে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেননি। সেহেতু তাদেরকে আর সময় দেওয়া যুক্তিযুক্ত হবেনা। তবুও বিষয়টি পর্যালোচনা করা হবে।

এর আগে আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্র থেকে জব্দ করা সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরার ব্যাখ্যা দিতে বেলা পৌনে ১২ টার দিকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে আসেন প্রতিষ্ঠানটির অন্যতম মালিক দিলদার আহমেদ সেলিম। এ সময়ে তার সঙ্গে আসেন তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ ও তিন আইনজীবী।

Reneta

স্বর্ণের ব্যাখ্যা দিতে এর আগেও দিলদার আহমেদকে তিন দফা তলব করেছিল শুল্ক গোয়েন্দা কার্যালয়।

বনানীর হোটেল রেইনট্রিতে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। ওই ঘটনার পর কাস্টমস কর্তৃপক্ষ আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালায়।

ছবি: তানভীর আশিক

Jui  Banner Campaign
ট্যাগ: আপন জুয়েলার্সবনানী ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT