চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনার তথ্যও কি বেহাত হয়েছিল? জানাবে ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৮
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক-তথ্য কেলেঙ্কারি

ফেসবুকের যে ৮ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য কেমব্রিজ অ্যানালিটিকার হাতে গেছে, তাদের মধ্যে ‘আপনিও’ আছেন কিনা তা জানানোর ব্যবস্থা নিয়েছে সামাজিক মাধ্যমটি।

বাংলাদেশ সময় সোমবার রাত ১০টায় এই সংক্রান্ত দুইটি নোটিশের যেকোন একটি ফেসবুকের সকল ব্যবহারকারীরা পাবেন, যার মাধ্যমে জানা যাবে তাদের তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়েছিল কিনা।

এছাড়াও টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীরা এটাও জানতে পারবে যে- তারা কি কি অ্যাপ ব্যবহার করে এবং এই অ্যাপগুলো কি কি তথ্য সংগ্রহ করে থাকতে পারে।

Banglabid

এ মাসের শুরুতেই ফেসবুক ধারণা প্রকাশ করে প্রায় আট কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার হাতে গেছে।

ওই গ্রাহকদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তবে এক কোটি ৬০ লাখ ব্যবহারকারী অন্য দেশের, যাদের মধ্যে প্রায় ১১ লাখ যুক্তরাজ্যে থাকেন।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারের কৌশল নির্ধারণে ওই ফেইসবুক গ্রাহকদের তথ্য ব্যবহার করেছিল কেমব্রিজ অ্যানালিটিকা।

Reneta

কিউবইউ নামের একটি ডাটা অ্যানালিটিক ফার্মের বিরুদ্ধে তদন্তকে সামনে রেখে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ফেসবুক।

অ্যাকাডেমিক উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করে কিউবইউ তা ব্যবসায়িকভাবে ব্যবহার করেছিলো কিনা, তা পরীক্ষা করে দেখবে টেক জায়ান্টটি। যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটির সাথে অংশিদারিত্ব ছিলো কিউবইউ’এর।

‘অ্যাপ্লাই ম্যাজিক সস’ নামে পরিচিত ‘ইউ আর হোয়াট ইউ লাইক’ পার্সোনালিটি কুইজ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষীতে তদন্তের বিষয়টি সামনে আসে।  সিএনবিসির একটি প্রতিবেদনে এই অভিযোগগুলো উঠে আসে।

কিউবইউ এই অভিযোগ অস্বীকার করেছে। ডাটা অ্যানালিটিক ফার্মটি এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি এক বিবৃতিতে জানিয়েছেন, তথ্যগুলো যে অ্যাকাডেমিক ও ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিলো তা অ্যাপটিতে স্পষ্ট করা হয়েছিলো।

কিউবইউ জানিয়েছে, তারা সবসময় ফেসবুকের রীতি মেনে চলেছে।

১১ এপ্রিল, বুধবার ব্যবহারকারীদের ডেটা সুরক্ষা ও প্রতিষ্ঠান তা কীভাবে ব্যবহার করছে সে বিষয়ে ব্যাখ্যা দিতে যুক্তরাষ্ট্রের হাউজ অফ কমার্স কমিটি’র মুখোমুখি হবেন ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ।

ক্যামব্রিজ ইউনিভার্সিটির সাইকোমেট্রিক সেন্টারের সাথে কিউবইউ যৌথভাবে  ইউ আর হোয়াট ইউ লাইক ওয়েবসাইটটি তৈরি করে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, যারা এতে অংশ নিয়েছিলো তারা এ ব্যাপারে সম্মত ছিলো যে তাদের তথ্য ‘অ্যাকাডেমিক ও ব্যবসায়িক’ দুই উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। যেহেতু তা সাইটের টার্ম এন্ড কন্ডিশনেই লিখিত ছিলো। এছাড়াও তথ্যগুলোর সাথে পরিচয় চিহ্নিতকরণের মতো উপাদানগুলো ফেলে দেয়া হয়েছিলো বলেও জানানো হয়।

তবে, ম্যাজিক সসে অ্যাপ্লাইয়ের জন্য বর্তমান টার্ম ও কন্ডিশনে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র ‘অলাভজনক অ্যাকাডেমিক রিসার্চের’ জন্যই তা ব্যবহৃত হবে, এমনটি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়টি আরও জানায়, কিউবইউ শুধুমাত্র একটি ওয়েবসাইটের জন্য ইন্টারফেসটি ডিজাইন করে,  ব্যবহারকারিদের তথ্যের বিষয়ে সম্যক ধারণা দেয়ার জন্য তা আমাদের মডেলগুলো ব্যবহার করে।

২০১৫ সালের জুনের পর থেকে কিউবইউ এর সাথে আমাদের কোন যোগাযোগ নেই বলেও তারা জানায়।

ইউনিভার্সিটি সেন্টার আরও দেখায় যে, ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডাল, এর একজন অ্যাকাডেমিক এই কুইজটি ডেভেলপ করেছেন, যা ক্যামব্রিজ অ্যানালিটিকার অধীনেই তথ্য সংগ্রহ করেছিল।

ক্যামব্রিজ অ্যানালিটিকা বা তার অভিভাবক কোম্পানি এসসিএল এর সাথে কাজ করার কথা অস্বীকার করেছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। কোন তথ্য, অ্যালগোরিদম বা দক্ষতা সরবরাবহ করেনি বলেও জানিয়েছে তারা।

প্রকাশক বা বিজ্ঞাপনদাতাদেরর মতো ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে বাজার টার্গেট করতে সাহায্য করে কিউবইউ। তবে তারা ক্যামব্রিজ অ্যানালিটিকার ঘটনাটির মতো রাজনৈতিক বার্তা প্রচারণায় সাহায্য করে কিনা তা এখনও পরিষ্কার নয়।

নিজেদের ওয়েবসাইটে ডাটা ফার্ম কিউবইউ নিজেদের বর্ণনা করেছে এভাবে, “অল দ্য বেস্ট কনজিউমার ডাটা সোর্সেস ইন ওয়ান প্লেস”।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন: প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার?

আগস্ট ১৭, ২০২৬

ব্র্যাক ইউনির্ভাসিটির ২৫ বছর পূর্তিতে ‘এক্সিবিশন ইন হাউস’ প্রদর্শনী

আগস্ট ১৭, ২০২৬

হার্ডড্রাইভ নয়, আলো হতে যাচ্ছে ডেটা রাখার নতুন ঠিকানা

আগস্ট ১৭, ২০২৬

এশিয়ান গেমস ও এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দল ঘোষণা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT