চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক আদালতে অং সান সু চির মিথ্যাচারে ক্ষুব্ধ রোহিঙ্গারা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৪৩ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর দেশটির সেনাবাহিনীর গণহত্যার অভিযোগে নেদারল্যান্ডের ‘আন্তর্জাতিক বিচারিক আদালতে’ (আইসিজে) বিচারকার্যের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। তৃতীয় দিনেও মিয়ানমার এবং গাম্বিয়া শুনানি ও যুক্তিতর্কে অংশ নেয়।

মিয়ানমারের পক্ষে তথ্য উপস্থাপন করে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি মিয়ানমারের পক্ষেই নানা যুক্তি তুলে ধরে সাফাই গাওয়াতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে শরনার্থী রোহিঙ্গারা।

তারা বলেন, সুচির নির্দেশে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে। যার পর্যাপ্ত প্রমাণ আন্তর্জাতিক মহলের কাছে আছে।

গণহত্যার অভিযোগ উত্থাপন করে গত নভেম্বর মাসে নেদারল্যান্ডের ‘আন্তর্জাতিক বিচারিক আদালতে’ ওআইসির পক্ষ থেকে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে আফ্রিকান রাষ্ট্র গাম্বিয়া। ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে গণহত্যা নিয়ে আইসিজের অভিযোগের ৩ দিনের শুনানি।

বুধবার ছিল মিয়ানমারের পক্ষে যুক্তি উপস্থাপনের সময় মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বক্তব্য শুনে চরম ক্ষুব্ধ হয় রোহিঙ্গারা।

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দোকানে তারা টেলিভিশনে সু চির বক্তব্য দেখেন ও শুনেন। যেখানে মিয়ানমারের পক্ষে আদালতে সাফাই দিয়েছেন সু চি। তিনি বলেছেন, আদালতে গাম্বিয়ার অভিযোগ অসম্পূর্ণ ও ভুল। রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর উপর ধারাবাহিক হামলা চালিয়েছে রোহিঙ্গাদের জঙ্গি সংগঠন আরসা, আরসার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে রোহিঙ্গারা বাস্তুচ্যুত হয়। এতে আরাকানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকলে, দোষীদের সামরিক আইনে বিচার হবে বলেও জানান তিনি।

সু চির এ বক্তব্যকে বিভ্রান্তিকর ও মিথ্যা দাবি করেছে রোহিঙ্গারা। রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলন: সু চির নিদের্শে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে। যার পর্যাপ্ত প্রমাণ আন্তর্জাতিক মহলের কাছে রয়েছে।

উখিয়ার কুতুপালং ৪ নাম্বার ক্যাম্পের বাসিন্দা জামাল উদ্দিন বলেন: মিয়ানমারের যে সেনাবাহিনী অং সান সু চিকে দশ বছর গৃহবন্দি রেখেছিল সে বাহিনীর পক্ষে সাফাই গাইলেন সু চি। এতে বোঝা যায় তিনি মিয়ানমার সেনাবাহিনীর কাছে বিক্রি হয়ে গেছেন। তিনি এখন স্বাভাবিক আছেন বলেও মনে হয়না।

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী রহিমুদ্দিন বলেন: অং সান সু চি যে এতো মিথ্যাচার করবে আমরা তা বিশ্বাস করতে পারছি না।

টেকনাফের শালবন ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গা রফিকুল ইসলাম বলেন: অং সান সু চি একজন মিথ্যাবাদী। তিনি কোনদিন মানবতাবাদী হতে পারেন না।

মওলানা আবদুল করিম নামের এক রোহিঙ্গা নেতা জানালেন, সু চি দায় মুক্তির জন্য বক্তব্য দিয়েছেন।
অথবা সু চি রাখাইনের পুরো পরিস্থিতি জানেন না। তাদের কাছে যে প্রমাণ আছে তা গণহত্যা প্রমাণে যথেষ্ট।

আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মোহাম্মদ মুহিব উল্লাহ বলেন: সু চি মিথ্যাচার করছে। মিয়ানমার সেনাবাহিনীর দালাল সু চি। আমরা আমাদের দেশ মিয়ানমারে নিরাপদে ফিরতে চাই। সেজন্য আমরা বিশ্ববাসীর সহযোগিতা চাই।

আইসিজেতে শুরু হওয়া বিচারকার্যটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের কূটনৈতিক সফলতার প্রাথমিক ধাপ। এতে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সাকে আবারও আদালতে নিচ্ছেন নেইমার

পরবর্তী

হৃদয়ের ক্ষত হয় না সেলাই

পরবর্তী

হৃদয়ের ক্ষত হয় না সেলাই

খেলোয়াড়দের ফর্মে ফেরাতে বাতিল ম্যানসিটির ‘ক্রিসমাস পার্টি’!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT