চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনিস ভাই শিল্পীদের কষ্ট দেখতে পারতেন না: মিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

‘আমার উপর আনিস ভাইয়ের ভরসা ছিলো। কোনো শিল্পীর সহায়তার দরকার হলে উনি আমাকে ফোন করে বলতেন যে, মিশা। অমুকের এই সমস্যা একটু সহায়তা করো। আমিও আমার সাধ্যমত সহায়তা করতাম। আনিস ভাই শিল্পীদের কষ্ট দেখতে পারতেন না। উনি অনেক শিল্পীকে সাহায্য সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। ওই জায়গাটা উনি হয়তো আমার মধ্যে খুঁজে পেয়েছিলেন, তাই হয়তো আমাকেই ফোন করতেন।’

সদ্য প্রয়াত কৌতুক অভিনেতা আনিসকে স্মরণ করে এভাবেই স্মৃতিচারণ করছিলেন শিল্পী সমিতির সভাপতি ও খল অভিনেতা মিশা সওদাগর।

সোমবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এফডিসিতে আনা হয় আনিসের মরদেহ। ১২টা ১০ মিনিটে পুরনো এই কর্মস্থলে হয় তার দ্বিতীয় জানাজা। এর আগে সকাল ৯ টায় টিকাটুলি জামে মসজিদে প্রথম জানাজা হয় তার।

এফডিসিতে মিশা সওদাগর ছাড়াও আনিসের জানাজায় উপস্থিত ছিলেন প্রবীন অভিনেতা আলমগীর, ওমর সানী, ড্যানি সিডাক। এসময় আর কোনো শিল্পী বা অভিনেতাকে দেখা যায়নি। প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক শাহ আলম কিরণ ও অপূর্ব রানাকেও এসময় দেখা যায়।

খুব কম সময়ের নোটিশে এফডিসিতে কৌতুক অভিনেতা আনিসের মরদেহ নিয়ে আসার কথা উল্লেখ করে শিল্পী সমিতির সভাপতি বলেন, আনিস ভাইকে সকালেই তার গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায় নিয়ে যাওয়ার কথা শুনে আমি উনার জামাতাকে ফোন দেই। তাকে বলি, আনিস ভাইয়ের কর্মস্থল এফডিসি। হাসমত ভাই, টেলি সামাদ ভাই, দিলদার ভাইয়েরা আমাদের কিংবদন্তি। বিদায় বেলায় এই এফডিসিতে যদি তারা না আসেন তাহলে কেমন দেখায়! এজন্য অল্প সময়ের জন্য হলেও অনুরোধ করে এফডিসি নিয়ে আসি।

এসময় কৌতুক অভিনেতা আনিসের বর্ণাঢ্য জীবনকে স্মরণ করে মিশা বলেন, উনার অত্যন্ত সাবলীল জীবন যাপন ছিলো। উনি সাধারণভাবেই থাকতে পছন্দ করতেন। শেষদিকে ধর্মকর্মই বেশী করতেন। এ বিষয়ে আমাদেরকেও আহ্বান জানাতেন, আলোচনা করতেন। এসময় আনিসের পরিবারের প্রতিও সমবেদনা জানান মিশা।

আনিসের মরদেহ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় বল্লবপুর গ্রামে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে আছেন তার জামাতা শিমুল। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, বাদ মাগরিব সেখানে তৃতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হবে।

ট্যাগ: আলমগীরএফডিসিওমর সানীখোরশেদ আলম খসরুজানাজাড্যানি সিডাকমিশা সওদাগরলিড বিনোদনশাহ আলম কিরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কায় মুখ ঢাকা কাপড় নিষিদ্ধ

পরবর্তী

‘সুজন সুমন’ নামে ১৫০০ টাকায় রুম ভাড়া নিয়েছিল জঙ্গিরা

পরবর্তী

'সুজন সুমন' নামে ১৫০০ টাকায় রুম ভাড়া নিয়েছিল জঙ্গিরা

গণঅনশন

পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের গণঅনশন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT