চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনন্দের জন্মদিনে কাপুর পরিবারের পাগলামি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৮
বিনোদন
A A

দীর্ঘদিন প্রেমের পর এবছরের ৮ মে বিয়ে করেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার ব্যবসায়িক প্রেমিক আনন্দ আহুজা। বিয়ের পর স্বামী আনন্দের প্রথম জন্মদিন বলে কথা! আর তাই তো কাপুর পরিবারে তার জন্মদিনকে ঘিরে চলছে নানা আয়োজন।

একে তো কাপুর পরিবারের জামাই অন্য দিকে বিয়ের পর এটাই আনন্দের প্রথম জন্মদিন। তাই স্পেশাল তো কিছু হওয়াই চাই। আর তাই তো কাপুর ম্যানশনে চলছে জামাইয়ের জন্মদিন ধুমধাম করে পালনের প্রচেস্টা। আর সেটা প্রমাণ হল অনিল কাপুরের টুইটার পোস্টের মাধ্যমে। সেখানে ছবিতে দেখা যাচ্ছে টেবিলের ওপর সাজানো দুটি ইউনিক নক্সার কেক, যার একটি পিওর চকোলেট কেক এবং অন্যটি আনন্দের জন্য কাস্টমড মেড কেক।

নীল-হলুদ রঙের বিশেষ ভাবে তৈরি করায় কেকটায় ক্র্যাকার মোমবাতি লাগানো ৷ যার ছবি তুলছেন অনিল কাপুর নিজেই আর পাশেই বসে রয়েছে বার্ডে বয় ৷ তাদের এই আনন্দঘন ক্যানডিড মুহূর্তকে ক্যামেরাবন্দি করা হয়েছে। আর সেই ছবিটিই অনিল কাপুর পোস্ট করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন,‘তুমি সবসময় তোমার স্বপ্নের পিছনে ছুটেছো, আর আজ তুমি সফলতার সঙ্গে সেই স্বপ্নগুলোর মধ্যে বেঁচে আছো। এর থেকে ভাল আর কিছু হয় না। জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমাকে। এই বছরের মতো আগামী প্রতিটি জন্মদিনও ভালো কাটুক। আরও সফলতা এবং আনন্দ নিয়ে আসুক। কখনও নিজের ব্যক্তিত্বকে হারিয়ো না। আমার ভালবাসা সর্বদা তোমার সঙ্গে আছে।”

এছাড়াও স্ত্রী সোনমও তাদের বিভিন্ন সময়ের বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন, “আমার জীবনের একমাত্র ভালবাসা, সবচেয়ে সুন্দর মন, তোমাকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। তোমার জন্য আমার চারপাশটা আরও সুন্দর হয়ে ওঠেছে। তোমায় পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।”

অন্যদিকে শ্যালিকা রিয়া কাপুর আনন্দকে জন্মদিনে উপহার সরূপ জুতা দিয়েছে। তবে এই জুতা যেন তেন জুতা না, এটি ফুলের তৈরী জুতা। হ্যা, ভারতের প্রথম মাল্টি-ব্র্যান্ড স্নিকার বুটিক ভেজনন ভেজের কর্ণধার আনন্দ আহুজাকে রিয়া তাঁর জন্মদিনে ফুলের তৈরি জুতো উপহার দিলেন।

তাতে লেখা ছিল, শুভ জন্মদিন, আনন্দ আহুজা। আমি জানতাম না তোমার আসলে কোন জুতোটা চাই, কিন্তু আমি চেয়েছিলাম তোমার কাছে যে জুতোটা নেই, সেটাই তোমাকে দিতে! ভালোবাসি তোমায়, সত্যি।

ট্যাগ: অনিল কাপুরআনন্দ আহুজাসোনম কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন সিটির নির্বাচনে ‘সন্তুষ্ট’ ইসি

পরবর্তী

কৃত্তিকা ত্রিপুরার ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

পরবর্তী

কৃত্তিকা ত্রিপুরার ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বিমান বাহিনী প্রধানকে এয়ার চীফ মার্শাল ব্যাজ প্রদান

সর্বশেষ

পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল!

আগস্ট ৩১, ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT