চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে আফ্রিদির ‘গেম চেঞ্জার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ০৭, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটের বর্ণময় এক চরিত্র শহিদ আফ্রিদি। তার আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ প্রকাশের আগেই আলোড়ন তুলেছে। সেই আলোড়নে বিতর্কের বিষয়ও কম নেই। সবচেয়ে বেশি ঝড় তুলেছে পাকিস্তান ক্রিকেটে। যে ঝড়কে সেদেশের শীর্ষস্থানীয় মিডিয়া ক্রিকেটাঙ্গনে ‘গৃহযুদ্ধের’ ইঙ্গিত হিসেবে দেখছে।

এরমধ্যেই আবার নতুন খবর, আফ্রিদির ‘গেম চেঞ্জার’ প্রকাশের বিরুদ্ধে পিটিশন দায়ের হয়েছে পাকিস্তানের প্রাদেশিক এক হাইকোর্টে। পিটিশনটি করেছে পাকিস্তানের স্ব-স্বীকৃত ‘মোস্ট ডেডিকেটেড ফ্যান অব ক্রিকেট বা ক্রিকেটের সবচেয়ে নিবেদিত ফ্যান’ নামে একটি গ্রুপ। সোমবার সিন্ধ হাইকোর্টে আফ্রিদির বই প্রকাশের বিরুদ্ধে এই পিটিশন দায়ের করে ওই ক্রিকেট পাগল গ্রুপটি।

আফ্রিদি নিজেই তার বইতে বলেছেন, ১৯৯৬ সালে ৩৭ করা তার সেঞ্চুরির সময় বয়সটা ঠিক ছিল না। এই জায়গাটার কথা উল্লেখ করে ‘আচরণ ও ভুল’ তথ্য দিয়ে সমর্থকদের কষ্ট দেয়ায় বুম বুমে’র বইয়ের বিরুদ্ধে পিটিশন দায়ের করে গ্রুপটি।

Banglabid

আবেদনকারীরা বলেছেন, আফ্রিদি বয়সের মিথ্যা তথ্য দিয়ে ক্রিকেটের গৌরবকে অবনমিত ও অপমান করেছেন। তার এই ভুল ও মিথ্যা তথ্য পাকিস্তান প্যানেল কোডেরও লঙ্ঘন বলে দাবি তাদের।

বইতে পাকিস্তানের দুই সাবেক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ, ওয়াকার ইউনুস ও ভারতীয় সাবেক তারকা ব্যাটসম্যান গৌতম গম্ভীরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন আফ্রিদি। এই বিষয়টি তুলে ধরে আবেদনকারীরা বলেছেন, বইটি প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা ‘বেআইনি, অযাচিত এবং সংবিধানের লঙ্ঘন’।

আফ্রিদির সঙ্গে বইয়ের লেখক ওজাহাত খানের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন আবেদনকারীরা। এছাড়া আফ্রিদির দাবি করা আসল বয়েসের প্রমাণ চাইতে পিসিবি ও আইসিসির দৃষ্টি আকর্ষণ করেন তারা।

Reneta

‘বুম বুম’ তার বইতে এমনকিছু মন্তব্য করেছেন, যেটা বিশ্বকাপের আগে সেদেশের ক্রিকেটে গৃদ্ধযুদ্ধ লাগিয়ে দিতে পারে বলে মন্তব্য পাকিস্তান মিডিয়ার। এনিয়ে তো রোববার ঝাঁঝাল এক সম্পাদকীয়ই লিখেছে দেশটির সবচেয়ে প্রভাবশালী দৈনিক ‘ডন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিদিগেম চেঞ্জারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আইয়ে প্রতিদিন ‘ইউনুস’

পরবর্তী

বিএনপি নেতা দুলুকে দুদকের জিজ্ঞাসাবাদ

পরবর্তী
দুলু

বিএনপি নেতা দুলুকে দুদকের জিজ্ঞাসাবাদ

এবিএম তালেব আলী

সাবেক সংসদ সদস্য তালেব আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT