চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে আসা ব্যক্তি পুলিশ হেফাজতে

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৫:২৪ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A
আত্মসমর্পণ করতে আসা ব্যক্তি পুলিশ হেফাজতে, ট্রাইব্যুনাল কক্ষে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধের মামলার ৪২তম রায়ের আগে আজ সকালে এক ব্যক্তি ট্রাইব্যুনালের গেইটে এসে নিজেকে আসামি দাবী করে আদালতে আত্মসমর্পণ করতে চান। তবে তাকে ট্রাইব্যুনালের গেইটের বাইরে নিরাপত্তা কর্মীদের কক্ষে রেখে রায়ের পর পুলিশ হেফাজতে নেয়া হয়।

এই ব্যক্তির বিষয়ে আজকের মামলার আসামি পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান চ্যানেল আই অনলাইনকে বলেন: ট্রাইব্যুনালের গেইটের বাইরে নিরাপত্তা কর্মীদের কক্ষে বসে থাকা ব্যক্তি নিজেকে মামলার পলাতক আসামি এ এফ এম ফয়জুল্লাহ বলে দাবী করেন। তিনি আজ আত্মসমর্পণ করতে চান। তবে তিনি আজ ট্রাইব্যুনালে ঢুকতে পারেননি। তার পক্ষে কোন আইনজীবীও ছিল না। রায়ের পরে তাকে শাহবাগ থানা পুলিশ হেফাজতে নেয়।

Banglabid

অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের গফরগাঁও ও ভালুকার ৮ ব্যক্তিকে আজ বিভিন্ন মেয়াদে সাজার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে প্রথমবারের মতো খালাস পেয়েছেন এক আসামি।

বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলাম, বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদারের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালের দেয়া রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড, পাঁচ আসামিকে ২০ বছর করে কারাদণ্ড দেন।

রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: এ এফ এম ফয়জুল্লাহ, মো. শামসুজ্জামান ওরফে আবুল কালাম ও আব্দুর রাজ্জাক মণ্ডল।

Reneta

আর ২০ বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন: মো.খলিলুর রহমান মীর, মো. আব্দুল্লাহ, মো. রইছ উদ্দিন আজাদী ওরফে আক্কেল আলী, সিরাজুল ইসলাম তোতা, আলিম উদ্দিন খান।

খালাস পেয়েছেন আব্দুল লতিফ। প্রায় ১১ বছর ধরে চলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো রায়ে তিনিই প্রথম কোনো ব্যক্তি, যিনি খালাস পেলেন।

আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সাইদুর রহমান, জাহিদ ইমাম, তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা চমন। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

এর আগে ২০১৪ সালের ১৬ অক্টোবর এই মামলার তদন্ত শুরু হয়। এরপর তদন্তকারী কর্মকর্তার আবেদনে ট্রাইব্যুনাল ওই বছরের ২৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পরবর্তীতে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অপরাধের অভিযোগ এনে ২০১৮ সালের ৪ মার্চ আসমিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

এরপর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত বছরের ২৬ জানুয়ারি মামলাটি রায়ের অপেক্ষায় রাখার পর আজ রায় ঘোষণা করা হলো।

এই মামলায় মোট আসামি ছিলেন ১১ জন। পরে বিচার কাজ চলা অবস্থায় কারাগারে থাকা আসমি মো. আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ওরফে আবুল মেম্বার মারা যান। আর পলাতক অবস্থায় মারা যান আসামি নুরুল আমিন শাজাহান। বাকি ৯ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মো.খলিলুর রহমান মীর, মো. শামসুজ্জামান ওরফে আবুল কালাম, মো. আব্দুল্লাহ, মো. রইছ উদ্দিন আজাদী ওরফে আক্কেল আলী ও আব্দুল লতিফ।

বাকি চার আসামি এ এফ এম ফয়জুল্লাহ, আব্দুর রাজ্জাক মণ্ডল, সিরাজুল ইসলাম তোতা ও আলিম উদ্দিন খান পলাতক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিয়ার খেতাব বাতিলের প্রতিবাদে ২ দিন বিক্ষোভ করবে বিএনপি

পরবর্তী

ছুটি মঞ্জুর, নিউজিল্যান্ড যেতে হচ্ছে না সাকিবকে

পরবর্তী
নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসান অনুশীলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছুটি মঞ্জুর, নিউজিল্যান্ড যেতে হচ্ছে না সাকিবকে

একদিনে ৯ জনের মৃত্যু, শনাক্ত ৪১৮

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT