চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট মাস পর আবারও চালু স্বাস্থ্য বুলেটিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

দেশের করোনাভাইরাস পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আট মাস পর আবারও অনলাইনে স্বাস্থ্য বুলেটিন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার এই বুলেটিনে এসেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।

বুলেটিনে তিনি বলেন, দেশের সকল মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। পাশাপাশি করোনা রোগীদের জন্য দেশের জেলা ও মেডিকেল হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। এবং প্রতিটি জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার আয়োজন রয়েছে।

লকডাউন করোনা প্রতিরোধে একটি হাতিয়ার জানিয়ে নাজমুল ইসলাম বলেন, লকডাউনে কমিউনিটি ট্রান্সমিশন রোধ করা যায়। এটি একটি স্পষ্ট হাতিয়ার যা আমাদের আক্রান্ত হওয়াকেও কমিয়ে দেয়। বর্তমানে আমাদের যে ঊর্ধ্বগতি সংক্রমণ তা এভাবেই থামিয়ে দেওয়া যাবে বলে আশা করি।

সংক্রমণের ঊর্ধ্বগতির সঙ্গে দেশের মৃত্যুও বেড়েছে। প্রতিটি মৃত্যু কষ্টের, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র।

তিনি বলেন, মৃত্যুর মিছিল থামাতে হলে আমাদের সংক্রমণের শৃঙ্খল ভেঙ্গে দিতে হবে। নতুন করে দ্বিতীয় ঢেউতে আমরা দেখতে পাচ্ছি ষাটোর্ধ্বের পাশাপাশি চল্লিশোর্ধ্বরাও বেশি মারা যাচ্ছে। তাই তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

Reneta

এর আগে গত ১৪ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বুলেটিন ফের চালু হওয়ার বিষয়টি জানিয়েছিলেন।

সে সময় তিনি জানান, ‘জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে সরকারের নির্দেশনায় আবার স্বাস্থ্য বুলেটিন প্রচার করা হবে। সপ্তাহে দুই দিন এটা করা হবে।’

যদিও কোন দুই দিন বুলেটিন প্রচার করা হবে তা নির্দিষ্ট করে বলেননি স্বাস্থ্যের ডিজি।

গত বছরের ১১ আগস্ট সবশেষ স্বাস্থ্য বুলেটিন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

সেই সময় করোনাকালে দেশের মানুষের বড় আগ্রহের জায়গা ছিল দুপুর আড়াইটার স্বাস্থ্য বুলেটিন।

বুলেটিনে দেয়া হতো করোনা শনাক্তকরণ পরীক্ষা, আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা, সুস্থ হওয়ার সংখ্যা, হাসপাতালে শয্যা পরিস্থিতিসহ করোনা সম্পর্কিত বিভিন্ন তথ্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনানিয়মিত স্বাস্থ্য বুলেটিনস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য বুলেটিন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT