চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট ব্যাটসম্যানের ব্যাখ্যা দিলেন মাশরাফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৭
স্পোর্টস
A A

ব্যাটিংয়ে শক্তি বাড়াতে, ব্যাটসম্যানদের আরেকটু নির্ভার থেকে খেলতে দিতে আট ব্যাটসম্যান নিয়ে নেমেছে বাংলাদেশ। লক্ষ্য ছিল বড় স্কোর গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলা। সংগ্রহ প্রত্যাশা অনুযায়ী না হলেও কাছাকাছি গিয়েছে। ৩০৫ রান নিয়েও অবশ্য জয়টা তোলা যায়নি। সেটির কারণ বোলিংয়ে এলোমেলো থাকা।

হারের পেছনে অন্যতম কারণ ওই বোলিংটা চাওয়ার মত না হওয়াই। একজন বোলারের অভাবও টের পাওয়া গেছে ইনিংস জুড়ে। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও সেটা মানলেন।

সঙ্গে জানালেন জেনেবুঝেই তার দল আট ব্যাটসম্যান নিয়ে নেমেছিল, ‘আমাদের ভাবনা ছিল যদি আমাদের ব্যাটিংয়ে ধস নামে, তাহলে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ২৭০-২৮০ রান করলেও এখানে লাভ হবে না। জেনুইন পাঁচটা বোলার থাকলেও। কিন্তু আট ব্যাটসম্যান নিয়ে যদি ৩২০-৩৩০ করতে পারি, তাহলে প্রতিপক্ষকে চাপে ফেলা যাবে। সেক্ষেত্রে হয়ত একটা বোলার কম নিয়েও পারতাম।’

Banglabid

আর ২০-২৫ রান হলেও যে খুব লাভ হতো সেটি অবশ্য বলার উপায় নেই। ইংলিশরা ম্যাচ বের করে নিয়েছে ১৬ বল আগেই। উইকেট শান্ত, স্বাভাবিক থেকে শট খেলে গেছেন রুটরা। কারণটা টাইগারদের নির্বিষ বোলিং। তাই বোলিং নিয়েই মাশরাফির আক্ষেপ। তবে বেশি আক্ষেপ ব্যাটিংয়ে আর কিছু রান না হওয়ায়।

‘আমরা পরিকল্পনা মতোই এগোচ্ছিলাম। অন্তত ৩২০ রান হওয়ার কথা ছিল। তামিম ও মুশফিক এক ওভারে আউট হওয়ার পর অন্যরা পারেনি, শেষদিকে আরো কিছু রান তাই বাড়েনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিমাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT