চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটক ৩৯৬ রোহিঙ্গাকে ইউএনএইচসিআর’র কাছে হস্তান্তর

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:০৬ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

মালয়েশিয়াগামী ফেরত ৩৯৬ জন রোহিঙ্গাকে ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে রাখা হচ্ছে টেকনাফ ও ঘুমধুম প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে। আজ দুপুরে কোষ্টগার্ড সদস্যরা এসব রোহিঙ্গাদের ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করে।

ইউএনএইচসিআর এর নির্ভরযোগ্য সূত্র জানান, টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজ ঘাট থেকে মালয়েশিয়াগামী ফেরত আটক ৩৯৬ জন রোহিঙ্গাকে আজ দুপুরে ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। আগে থেকে প্রস্তুত রাখা টেকনাফ ও ঘুমধুম ট্রানজিট সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হবে তাদের।

টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা লে. কমান্ডার এম সোহেল রানা বলেন, রোহিঙ্গা ভর্তি জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে উঠা ৩৯৬ জন রোহিঙ্গাকে প্রাথমিক চিকিৎসাসহ মানবিক সেবা শেষে ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করা হয়েছে। করোনা ভাইরাস সংকটে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখতে টেকনাফ কেরুনতলী ও ঘুমধুম প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে নিয়ে যাওয়া হচ্ছে।

রোহিঙ্গারা জানান, গত দুই মাস পুর্বে ৪২২ জন রোহিঙ্গা ভর্তি একটি ট্রলার সাগর পথে মালয়েশিয়া পাড়ি দেয়। কিন্তু সেদেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে ফিরে আসে। সাগরে এত দিন ভাসমান থাকাকালীন তাদের ট্রলারে ২৮ জন মারা যায়।

গত বুধবার রাত ৯ টার দিকে মেরিনড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজ ঘাট থেকে ৩৯৬ জন রোহিঙ্গাকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা। তাদের বহনকারী জাহাজটি জব্দ করা হয়। আজ সকালে এসব রোহিঙ্গাদের টেকনাফ ট্রানজিট ঘাটে নিয়ে আসা হয়।

ট্যাগ: ইউএনএইচসিআররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দেয়া বাড়ির মালিকদের বিরুদ্ধে মাঠে দুদক

পরবর্তী

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

পরবর্তী
পটুয়াখালী জেলার মানচিত্র ও লোগো, বাংলাদেশে অবস্থান দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

অবরোধ

জেলায় জেলায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT