চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূতাবাসে আটক থাকাকালীন দুই সন্তানের পিতা হয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আটক থাকাকালীন সময়ে দুই সন্তানের জনক হয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সন্তানদের মা অ্যাসাঞ্জের আইনজীবী স্টেলা মরিস। সন্তানের নাম গ্যাব্রিয়েল এবং ম্যাক্স।

রোববার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ৪৮ বয়সী অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার নাগরিক।  তার দুই ছেলের জন্ম দিয়েছেন আফ্রিকায় জন্ম নেওয়া নারী আইনজীবী স্টেলা মরিস। ওই নারী জুলিয়ান অ্যাসাঞ্জের আইনজীবীদের একজন।

স্টেলা মরিস জানান, অ্যাসাঞ্জের সঙ্গে প্রথমে তার প্রেম হয়।  পরে তারা বিয়ের পরিকল্পনা করেন।  ২০১৭ সালে তারা একে অপরের ঘনিষ্ঠ হন।

সম্প্রতি তাদের সম্পর্ক ও সন্তানদের কথা প্রকাশ করার সিদ্ধান্ত নেন মরিস।  কারণ তিনি ভয় পাচ্ছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেলমার্শ কারাগারে অ্যাসাঞ্জের জীবন হুমকির মধ্যে রয়েছে।  মরিস চান, কোভিড-১৯ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার অস্থায়ীভাবে যে কিছুসংখ্যক বন্দী মুক্তির যে পরিকল্পনা করেছে, অ্যাসাঞ্জ সেই সুবিধাটা পান।

অ্যাসাঞ্জ গত সপ্তাহে ভাইরাসে সংক্রমিত হতে পারেন এই যুক্তিতে জামিন প্রার্থনা করে প্রত্যাখ্যাত হয়েছেন।

ব্রিটিশ বিচারক তার মুক্তি প্রার্থনার কোনো ভিত্তি নেই বলে জানান।  তাৎক্ষণিক কোনো বক্তব্যের জন্য অ্যাসাঞ্জের আইনজীবীদের পাওয়া যায়নি। উইকিলিকস টুইটারে জবাব দেয়।

ওই টুইটার বার্তায় বলা হয়, জুলিয়ান অ্যাসাঞ্জের সদ্য আবির্ভূত সঙ্গী এবং তাঁদের দুই সন্তানের মা যুক্তরাজ্য সরকারের কাছে অ্যাসাঞ্জ ও ঝুঁকিতে থাকা বন্দীদের মুক্তি প্রার্থনা করছেন, যেহেতু কারাগারগুলোয় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

স্টেলা মরিসের দাবির পক্ষে সমর্থন দিয়ে উইকিলিকস এক টুইটে জানিয়েছে, জুলিয়ান অ্যাসাঞ্জের পার্টনার এবং দুই সন্তানের মা যুক্তরাজ্য সরকারকে অনুরোধ করেছেন, অ্যাসাঞ্জ এবং ঝুঁকিতে থাকা বন্দিদের করোনাভাইরাসের বিষয়টি বিবেচনা করে কারাগার থেকে ছেড়ে দিতে।

ট্যাগ: জুলিয়ান অ্যাসাঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রজনীকান্তের ছবির অনুপ্রেরণায় ‘অ্যাভেঞ্জারস’-এর ক্লাইম্যাক্স!

পরবর্তী

করোনাভাইরাস: মুম্বাইয়ের তাজ হোটেলের ছয় কর্মী আক্রান্ত

পরবর্তী

করোনাভাইরাস: মুম্বাইয়ের তাজ হোটেলের ছয় কর্মী আক্রান্ত

ব্যাংকের ঋণ বিতরণের সীমা বাড়ানো হয়েছে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT