চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজীবন ‘অপরাধী’ থাকবেন স্টোকস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস রচনা করেছে ইংল্যান্ড। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশরা। জয়ের পথে কিছুটা বিতর্কেও ছোঁয়াও রয়েছে! যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড় বেন স্টোকস।

ম্যাচে নির্ধারিত ওভারের শেষটিতে জেতার জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৬ রান। যেটি ৩ বলে ৯ রানে গিয়ে দাঁড়ায়। ওই ওভারের চতুর্থ বলে দৌড়ে দুই রান নেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্ম নেয়া স্টোকস। সেসময় বাউন্ডারি লাইন থেকে মার্টিন গাপটিলের করা থ্রো দ্বিতীয় রানের জন্য দৌড়াতে থাকা স্টোকসের ব্যাটে লেগে বল সীমানার বাইরে চলে যায়। বাড়তি চার রান পায় ইংল্যান্ড। সবমিলিয়ে যে বলে দুই রান হওয়াই কষ্টসাধ্য ছিল, সেখানে ৬ রান পেয়ে যায় ইংলিশরা।

এই ভাগ্যপ্রসূত চার রানই শিরোপা জেতার পথে এগিয়ে দেয় ইংল্যান্ডকে। ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে নিউজিল্যান্ডের সমান ১৫ রান করেও বেশি বাউন্ডারির সুবাদে শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। অথচ ওই চারটা না হলে এত নাটকীয়তার সুযোগই আসার কথা নয়। তবে ওভাবে আসা চার চাননি দারুণ খেলা স্টোকস।

Banglabid

ম্যাচ শেষে স্টোকস বলেছেন, ‘আমি কেন উইলিয়ামসনকে বলেছি, জীবনের বাকিটা সময় আমি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে যাবো।’

‘আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছি এবং বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি। এটি অসাধারণ অনুভূতি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সবসময় দারুণ ব্যাপার। কেননা, তারা দুর্দান্ত।’ শিরোপা জিতে স্টোকসের অনুভূতি এমনই।

অন্যদিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা নিউজিল্যান্ড অধিনায়ক ওই ওভার থ্রো নিয়ে নিজের হতাশা প্রকাশ করতে গিলে বলেছেন, ‘এটি কিছুটা লজ্জাজনক ঘটনা। তা-ই নয় কি? এই মুহূর্তে এমনটি না হোক সেটিই আপনি কামনা করবেন। সম্ভবত দিনটি আমাদের ছিল না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনবিশ্বকাপ-২০১৯স্টোকস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইতিহাসের সেরা ফাইনালে বিশ্বকাপের সমাপ্তি

পরবর্তী

এখন উপভোগের সময়: মরগান

পরবর্তী

এখন উপভোগের সময়: মরগান

হৃদয় ভেঙে গেছে: উইলিয়ামসন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT