চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঙ্গুলের চোটে মাঠের বাইরে মুশফিক, অধিনায়কত্ব করছেন তামিম

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৭:৪৬ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ওয়েলিংটন থেকে: গতকাল (শুক্রবার) নিউজ্যিলান্ডে ১৫৯ রানের ম্যারাথন ইনিংস খেলার পথে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মুশফিকুর রহিম। আঙুলে ব্যাথার কারণে আজ ইনিংস ঘোষণার পর ফিল্ডিংয়ে নামতে পারেননি মুশফিক। মুশফিকের আঘাত পাওয়া স্থানে এক্স-রে করানো হয়েছে। মাঠে দল পরিচালনা করছেনসহ-অধিনায়ক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

জানা যায়, ব্যাটিংয়ের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। ব্যাথা না কমায় ফিল্ডিং করছেন না টেস্ট অধিনায়ক। তার পরিবর্তে উইকেটের পিছনে দাঁড়িয়েছেন ইমরুল কায়েস। ফিল্ডিং করছেন সৌম্য সরকার।

উইকেটের পেছনে দাঁড়িয়ে ভালো নজর কাড়ছেন ইমরুল কায়েস।নিউজিল্যান্ড ওপেনার জিত রাভাল বাংলাদেশের অভিষিক্ত পেসার কামরুল ইসলাম রাব্বির বলে উইকেটের পেছনে ইমরুলকে ক্যাচ দিয়ে ফেরেন। ইমরুল আগেও মুশফিকুর রহিমের পরিবর্তে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে কিপিং করেছেন ইমরুল।

Banglabid

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, আঙুলের চোটের কারণে মুশফিক কিপিং করতে পারছেন না । আগের দিন ব্যাটিংয়ের সময় বাঁ হাতের বুড়ো আঙুল ও ডান হাতের তর্জনীতে চোট পান মুশি। তৃতীয় দিনও ব্যথা থাকায় বেসিন রিজার্ভের পাশের একটি এক্স-রে সেন্টারে এক্স-রে করা হয়েছে মুশফিকের বাম হাতের বৃদ্ধাঙ্গুল ও ডান হাতের তর্জনির। এখন সেটারই রিপোর্ট পাওয়ার অপেক্ষা। এক্স-রে রিপোর্টে বড় সমস্যা ধরা না পড়লেই মাঠে নামবেন মুশফিক। কাল অবশ্য ব্যথা পাওয়ার পরও ব্যাটিং করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে নিল টাইগাররা

পরবর্তী

তৃতীয় দিনের সকালে সাব্বিরের দারুণ হাফ-সেঞ্চুরি

পরবর্তী

তৃতীয় দিনের সকালে সাব্বিরের দারুণ হাফ-সেঞ্চুরি

জয়পুরহাটে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT