চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী বছরই ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চালু: রেলপথ মন্ত্রী

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:৪৯ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশের রেলপথ মন্ত্রী ও কর্মকর্তারা ট্রেন চালুর জন্য প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার কক্সবাজারে আইকনিক রেলওয়ে স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলপথ মন্ত্রী। এসময় তিনি এ ঘোষণা দেন।

রেলপথ মন্ত্রী বলেন: প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত ধরা হলেও বাকি ছয় মাস হাতে রেখেই ঘোষণা করছি আগামী বছরেই মানুষ কক্সবাজারে ট্রেনে করে আসতে পারবে।

তিনি বলেন: সরকারের দশটি মেগা প্রকল্পের মধ্যে দুটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের। যার একটি হচ্ছে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প।

এ প্রকল্পের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী জানান: ভবিষ্যতে রেলপথটি কক্সবাজার থেকে রামু হয়ে ঘুনদুম পর্যন্ত নেওয়া হবে, যা চীন পর্যন্ত সম্প্রসারিত হবে।

কক্সবাজার রেললাইন চালু হলে পর্যটনের ব্যাপক প্রসার ঘটবে জানিয়ে তিনি বলেন: দেশের অগ্রগতিতে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পটি পরিকল্পনা মাফিক করা হচ্ছে। আইকনিক স্টেশন ভবনটি আন্তর্জাতিক মানে তৈরি হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি প্রচুর পর্যটক আসবে। এ আইকনিক ভবনটিতে আন্তর্জাতিকমানের সব সুবিধা রাখা হচ্ছে।’

২১৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে ঝিনুকের আদলে একটি আইকনিক রেলওয়ে স্টেশন ভবন নির্মিত হচ্ছে। ছয়তলা এ ভবনে সব ধরনের সুবিধা রাখা হবে বলে জানান মন্ত্রী।

এ সময় মন্ত্রীর সাথে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, কক্সবাজার রামু সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ট্রেন চালুরেলপথ মন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হার্ড ইমিউনিটি থাকলেও সংক্রমণ ছড়াতে পারে করোনা নেগেটিভ রোগী

পরবর্তী

আরও ১০ হাজার কোটি টাকা প্রণোদনা আসছে

পরবর্তী
করোনা ভাইরাসের ছবি ও নগদ টাকা হাতে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ১০ হাজার কোটি টাকা প্রণোদনা আসছে

কেরানীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরির মালিকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কেরানীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরির মালিকরা

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT