চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকাশসীমা লঙ্ঘনে যারা মুখে মারে বিশ্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশের আকাশে সামরিক হেলিকপ্টার উড়ছে, আকাশে মেঘের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিকী ছবি

বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনে মিয়ানমারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ যুদ্ধ ঘোষণা করলেও বাস্তবতা বুঝার মানুষও কম নয়। আকাশসীমা লঙ্ঘন যে মিয়ানমারের এক ধরনের উস্কানি সেটা উল্লেখ করে তারা বলছেন, ধৈর্য দেখিয়ে কূটনৈতিকভাবে পরিপক্কতা দেখিয়েছে বাংলাদেশ; না হলে রোহিঙ্গা শরণার্থীর ইস্যুটাই ঘুরে যেত।

রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট-লেখক মাসুদা ভাট্টি তার ফেসবুকে লিখেছেন: যারা যুদ্ধের ডাক দিচ্ছেন, যারা রোহিঙ্গাদের জন্য এদেশের বৌদ্ধ কিংবা আদিবাসী নাগরিকের ওপর হামলা করছেন – তারা সকলেই কেবল পরিস্থিতির অবনতি চাইছেন, মিয়ানমারও একটি যুদ্ধাবস্থা তৈরি করে আন্তর্জাতিকভাবে আসা চাপকে আরো ঘনীভূত করতে চাইছে, ফলে মিয়ানমারের সঙ্গে এদেশীয় যুদ্ধবাজ বা হামলাবাজদের পার্থক্য কিছুই নেই।

মিয়ানমারের সৈন্যদের মহড়া

‘মিয়ানমার গায়ের জোরে একটি ভয়ঙ্কর মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে, বাংলাদেশ এখানে মানবিকতার পরিচয় দিয়েছে এবং প্রাজ্ঞ রাষ্ট্রের আচরণ করছে কূটনৈতিকভাবে বিষয়টি মোকাবিলার মাধ্যমে, এর বাইরে বাংলাদেশও উস্কানিমূলক যুদ্ধংদেহী অবস্থানে গেলে এই ভূ-খণ্ডে নতুন খাণ্ডবদাহন শুরু হবে, তাতে কি এই যুদ্ধের উস্কানিদাতারা বাঁচতেন?,’ বলে তিনি উল্লেখ করেন।

মাসুদা ভাট্টি বলেন: প্রেসক্লাব বা ফেইসবুকের পাতায় যুদ্ধের ডাক দেয়া আর রণাঙ্গণে যুদ্ধ করা দু’টো ভিন্ন বিষয়, একই সঙ্গে মানববন্ধনে দাঁড়াবেন আবার যুদ্ধেরও ডাক দেবেন, সেটা সিনেমায় হতে পারে, বাস্তবে একে যেমন খুশি তেমন সাজো বড়জোর বলা যেতে পারে, যেমন বছর বছর স্কুলে স্কুলে বার্ষিক প্রতিযোগিতায় শিশুরা মুক্তিযোদ্ধা সাজে, তেমনই।

সাংবাদিক মোস্তফা মল্লিক তার ফেসবুকে লিখেছেন: ফেসবুক জেনারেলদের বলছি- মিয়ানমারের হেলিকপ্টার এবং ড্রোন দফায় দফায় আমাদের আকাশসীমা লঙ্ঘন করার ঘটনায় আমি নিশ্চিত দেশরক্ষায় জনগণের সঙ্গে আমাদের নিজস্ব যে বাহিনী রয়েছে, সেখানে অনেক ওয়ান স্টার, দু’স্টার থ্রি স্টার এমনকি ফোর স্টার জেনারেল’ও আছেন; যারা আমাদের মতোই চিন্তিত। তাদের ভাবতে দিন।

‘আমরাও ফেসবুক জেনারেল হিসেবে অনেক অংক কষতেই পারি, নিজস্ব ভাবনা জানাতে পারি– তাতে দোষের কিছু নেই। কিন্তু কিছু না জেনে, না বুঝে কিংবা ফেসবুকে আমরা যেমন সক্রিয়, তেমনি আমাদের বাহিনীর সদস্যরা দেশের চিন্তা বাদ দিয়ে নাকে তেলে দিয়ে ঘুমাচ্ছেন– এমন ভাবনা দেশের জন্য ক্ষতিকর।’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
ভারী অস্ত্র নিয়ে রাখাইনের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী

তিনি বলেন, ‘আমরা যেমন আমাদের নিজস্ব যার যার জগতে কাজ করছি, তেমনি বাহিনীগুলো কিংবা সরকারেরও নিজস্ব একটা ভাবনা আছে মিয়ানমার ইস্যুতে। সেই ভাবনার বাস্তবায়ন করতে দিন।

তবে, এর বিপরীত চিন্তাও আছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ আদনান ফাহাদ ফেসবুক পোস্টে লিখেছেন: মিয়ানমার এতবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করল, আমাদের বিজিবি, আর্মি কিছু করল না কেন? কমপক্ষে ১০ বার এই অপরাধ করেছে (১৭ বারও বলেছে অনেকে) মিয়ানমারের হেলিকপটার। কিন্তু আমাদের বিমানবাহিনী আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে। সীমান্তে কাজ করে অত্যন্ত দক্ষ ও সাহসী বিজিবি বাহিনী। হেলিকপটার তো আর চড়ুই পাখি নয় যে, কখন আসবে, কখন যাবে বোঝা যাবে না। হেলিকপ্টার অনেক দূর থেকে আসে। উড়তে উড়তে বিকট শব্দ করতে করতে আসে। অনেক দূর থেকেই বিজিবি, আর্মির বা বিমানবাহিনীর রাডারে ধরা পড়ার কথা। এমনকি বাইনোকোলার দিয়েও দেখা যাওয়ার কথা।

‘প্রথম বার মাফ করলেন, দ্বিতীয় বার মাফ করলেন, তৃতীয়বার মাফ করলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবাদ করলেন, ঠিক আছে। কিন্তু এরা তো মন্ত্রীর কথামতই ১০/১২ বার অনুপ্রবেশ করল। কেন এর সামরিক জবাব দেয়া হচ্ছে না!’

ট্যাগ: বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনমিয়ানমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালে লেডি গাগা

পরবর্তী

এক বিজ্ঞাপনে তিন লাক্স সুন্দরী

পরবর্তী
তিন সুন্দরী মহিলার ছবি এক বিজ্ঞাপনে, বিভিন্ন পোজে ও পোশাকে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বিজ্ঞাপনে তিন লাক্স সুন্দরী

বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে কথা বলছেন, মিডিয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি এত বড় খেলোয়াড় নই যে বিশ্রাম লাগবে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT