চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে জয়নাল হাজারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ফেনীর আলোচিত সাবেক এমপি জয়নাল হাজারীকে চিঠি দিয়েছে দলটির সভাপতি শেখ হাসিনা। 

সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে জয়নাল হাজারীর হাতে উপদেষ্টামণ্ডলীর সদস্য মনোনয়নের চিঠি তুলে দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবরে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম সম্মেলন কতৃক প্রাপ্ত ক্ষমতা বলে আপনাকে ( জয়নাল হাজারী) উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

এর আগে গত ২ অক্টোবর গণভবনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বৈঠকের পর গণমাধ্যমে সংবাদ আসে জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়েছে।
এরপরের দিন সচিবালয়ে এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের তিনি বলেন: গতকালের বৈঠকে জয়নাল হাজারীর প্রসঙ্গ উঠেছিল। তার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে। তবে উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়েছে কিনা আমার জানা নেই৷
এমন প্রেক্ষাপটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিজের অবস্থান পরিষ্কার করে লাইভে আসেন আলোচিত রাজনীতিবিদ জয়নাল হাজারী।

তিনি বলেন: জননেত্রী শেখ হাসিনা আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত করেছেন। এটা গতকাল রেডিও-টেলিভিশন সব জায়গায় আলোচনায় এসেছে। কিন্তু এটা নিয়ে আজ বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। যেদিন নেত্রী আমাকে চিকিৎসার জন্য ৪০ লাখ টাকা দিয়েছিলেন, সেদিনই আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম দল এবং আপনি কখনো আমাকে বহিষ্কার করেননি; তাহলে দলে আমার অবস্থান কোথায়? তখন জবাবে নেত্রী ইঙ্গিত দিয়ে বলেছিলেন: সব ঠিক হয়ে যাবে। তারপর তিনি আমার কথা রেখেছেন এবং সে অনুযায়ী কাজ করেছেন।
Banglabid

তিনি আরও বলেন: নেত্রী এটা নিয়ে কারো সঙ্গে আলোচনা করেননি। কারণ কাউকে উপদেষ্টামণ্ডলীর সদস্য করা একান্ত নেত্রীর এখতিয়ার। গতবার সম্মেলনে নেত্রীকে এ ক্ষমতা দেওয়া হয়েছে। এটা অনেকটা নিয়োগ, কোনো ভোটের মাধ্যমে বা কাউন্সিলের মাধ্যমে হওয়ার বিষয় নয়। এটা ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে আলাপ করে করার কোনো দরকার নাই। তার জানার কোনো দরকার নাই। আমাকে ৪০ লাখ টাকা নেত্রী দিয়েছেন, এটাও উনি জানতেন না। আমি ওনার বাসায় গিয়ে জানিয়ে এসেছি।

তিনি আরও বলেন: আমার বিষয়ে নেত্রীর সবসময় এককভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন। যে চক্রটি দীর্ঘ ২০ বছর ধরে বলেছে আমাকে বহিষ্কার করা হয়েছে, সেই পক্ষই আজ বলছে আমাকে উপদেষ্টা করা হয়নি। আমি ঘোষণা করছি আমাকে বাংলাদেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। যে ফোরামে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ রয়েছেন সেখানে আমাকে রেখে সম্মানিত করা হয়েছে। এটা ইতিহাসে নজিরবিহীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরজয়নাল হাজারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬

বরিশালের সৌন্দর্য ও আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT