চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচজন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ অপরাহ্ণ ০৯, মে ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরও পাঁচজন গ্রেপ্তার, ছবি তোলা হয়েছে চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (৯ মে) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন-পল্লবী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপি ইলিয়াস মোল্লার সহযোগী মো. রমজান আলী সিটু (৪৭), মোহাম্মদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মো. আলমগীর (৩৫), গুলশান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ওরফে রাসেল আল জোবায়ের (৩০), ঢাকা মহানগর ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান (৪৫) ও আওয়ামী লীগ মনোনীত ১৬ নং ধামঘর ইউনিয়ন চেয়ারম্যান ও কুমিল্লার ৩ নং মুরাদনগর আসনের সংসদ সদস্যের এপিএস মো. আব্দুল কাদের (৫২)।

Banglabid

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজধানীর পল্লবী এলাকা থেকে মো. রমজান আলী সিটুকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।

অন্যদিকে একই দিন ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মো. আলমগীরকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়,  তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালীস্থ রসুলবাগ এলাকা থেকে মো. রাসেল ওরফে রাসেল আল জোবায়েরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।

Reneta

একইদিনে ডিবি-রমনা বিভাগের একটি আভিযানিক দল ঢাকা মাওয়া হাইওয়ে থেকে মেহেদী হাসানকে ও কলাবাগান থানা এলাকা থেকে মো. আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তারডিএমপিডিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতা বিমানবন্দরে ‘হাই অ্যালার্ট’ জারি, কর্মীদের ছুটি বাতিল 

পরবর্তী

দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬৭৩ জন

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬৭৩ জন

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩২ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩২

সর্বশেষ

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT