চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইবি কারিকুলাম বন্ধ করেছে শিশুর বাসায় পড়ার চাপ, নেই বইয়ের বোঝা

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১২:৪৭ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আইবি (ইন্টারন্যাশনাল বেকালরিয়েট) কারিকুলাম শিশুর ঘাড়ে বইয়ের বোঝা বন্ধ করেছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাইকেল বাড়ৈ। তিনি বলছেন, এই কারিকুলামে (পাঠ্যক্রম) শিশু শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ নিয়ে লেখাপড়া করে থাকে।

অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলটির লেখাপড়ার মান, শিক্ষার্থীদের অগ্রগতি, শিক্ষার্থীদের রেজাল্টসহ নানা বিষয়ে চ্যানেল আই অনলাইন কথা বলে স্কুলটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাইকেল বাড়ৈ এর সঙ্গে।

অস্ট্রেলিয়ান স্কুলের কারিকুলাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল একমাত্র স্কুল যা অস্ট্রেলিয়ান সরকার দ্বারা স্বীকৃত। এখানে অস্ট্রেলিয়ান কারিকুলাম অন্যান্য কারিকুলাম থেকে ভিন্ন।

Banglabid

মূলত ২০০২ সালে আমাদের স্কুল স্থাপিত হওয়ার পর স্কুলটির পরিচালনা পর্ষদ অস্ট্রেলিয়ান কারিকুলাম পড়ানোর মতো কোনো স্কুল নেই বাংলাদেশে, তাই তারা অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে যোগাযোগ করে এই কারিকুলামটা নিয়ে আসে।

স্কুলটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, অস্ট্রেলিয়ান কারিকুলামে ন্যাপল্যান (NAPLAN) ও ওয়েস (WACE) পরীক্ষা রয়েছে। ন্যাপল্যান পরীক্ষাটি তৃতীয়, পঞ্চম, সপ্তম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিশ্বের সকল অস্ট্রেলিয়ান স্কুলের শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়, অস্ট্রেলিয়ান সরকার এই পরীক্ষাটি নিয়ে থাকে।

‘দেখা গেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল শিক্ষার্থীদের চাইতে আমাদের স্কুলের শিক্ষার্থীদের সফলতার অঙ্কটা অনেক বেশি।’

Reneta

বাংলাদেশের অস্ট্রেলিয়ান স্কুলের মান অন্যান্য দেশের স্কুলের চেয়ে অনেক ভালো জানিয়ে মাইকেল বাড়ৈ বলেন: প্রতিবছর অস্ট্রেলিয়ান সরকার আমাদের স্কুল পরিদর্শনের জন্য একজন বিশেষজ্ঞ অধ্যক্ষকে পাঠায়। তারা দেশে ফিরে গিয়ে যে অভিনন্দন পত্র পাঠায়, তাতে দেখা গেছে আমাদের স্কুলের মান অন্যান্য বিশ্বের অস্ট্রেলিয়ান স্কুলের চেয়ে অনেক উন্নত।

অফিসে বসে কাজ করছেন একজন ব্যক্তি, কম্পিউটার স্ক্রিনে ভিডিও কনফারেন্স চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ
অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাইকেল বাড়ৈ

তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা বিশ্বের যেকোন জায়গায় পড়াশুনা করতে পারে কারণ আমাদের কারিকুলাম ইন্টারন্যাশনাল একটি কারিকুলাম। আমাদের স্কুলের পরিচালনা পর্ষদ চিন্তা করল এই কারিকুলামের পাশাপাশি আরেকটি কারিকুলাম রাখা যায় কিনা, যা আইবি-ইন্টারন্যাশনাল বেকালরিয়েট (আন্তর্জাতিক স্নাতকোপাধি) খুবই দামী এবং বিখ্যাত কারিকুলাম। সে লক্ষ্যে ২০১৪ সালের শেষের দিকে আইবি কারিকুলাম পেতে আবেদন করি এবং ২০১৫ সালের মার্চে আইবি কারিকুলাম আমরা লাভ করি।

এই আইবি কারিকুলামটা আমাদের প্রচলিত কারিকুলাম থেকে আলাদা, এখানে শিশু শিক্ষার্থীদের কাঁধে বইয়ের যে বোঝা সেটা বহন করতে হয় না, শিক্ষার্থীরা এখানে আনন্দের সঙ্গে লেখাপড়া করে। আইবি কারিকুলামে লেখাপড়াটা পুরোটাই ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে করা হয় জানিয়ে তিনি বলেন: শিক্ষার্থীরা লেখাপড়াটা নিজেরাই করে, শিক্ষকরা তাদের লেখাপড়াটা শুধু দেখিয়ে যা শিক্ষার্থীদের জন্য আরো বেশি সহজ হয়ে যায়।

অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, আইবি কারিকুলামের নিয়ম হলো প্রত্যেক শিক্ষককে এই কারিকুলামে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, সে হিসেবে আমাদের প্রত্যেক শিক্ষকরা গড়ে দুই থেকে তিনটি প্রশিক্ষণ পেয়েছে।এবং আইবি নিয়মটা এতোটাই কঠোর যে প্রশিক্ষণ না থাকলে ওই শিক্ষক শ্রেণীকক্ষেই যেতে পারে না। আমাদের প্রত্যেক শিক্ষক আইবি’র প্রশিক্ষণপ্রাপ্ত এবং আমি নিজেও আইবি’র প্রশিক্ষণ পেয়েছি।

স্কুলের শিক্ষক-শিক্ষিকাকে অবদান তুলে ধরে বাড়ৈ বলেন: আমাদের শিক্ষক শিক্ষিকারা গতানুগতিক পদ্ধতি শিক্ষাদান করে না, তারা জানে একটা শিক্ষার্থীকে কি করে আনন্দ দিয়ে শিক্ষাদান করা যায়। শিক্ষার্থী যেন শ্রেণীকক্ষে এক’শ ভাগ লেখাপড়া শেষ করতে পারে সে লক্ষ্যেই আমাদের শিক্ষকরা নিয়োজিত থাকে।

অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পূর্বাঞ্চলের জোয়ারসাহারাতে নিজস্ব ক্যাম্পাস

‘‘অস্ট্রেলিয়ান স্কুলের বৈশিষ্ট্য হল আমরা কোন বই ঘরে দেই না, সব পড়াশুনা স্কুলে হবে, ঘরে যাবে শিক্ষার্থীরা আনন্দ করতে, আবার স্কুলে এসে পড়বে’’-বলেন তিনি।

মাইকেল বাড়ৈ জানান, আমাদের স্কুলের জন্য গর্বের বিষয় যে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে আমাদের স্কুল আইবি অনুমোদন পেয়েছে। এছাড়াও আমরা পিওয়াইপি (প্রাইমারি ইয়ার প্রোগ্রাম) ও এমওয়াইপি (মিডেল ইয়ার প্রোগ্রাম) এর অনুমোদন প্রক্রিয়াধীন যা আগামী বছরের শুরুতেই পাবো।

অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ যাবৎ কয়টি ব্যাচ বের হয়েছে জানতে চাইলে তিনি বলেন: পাঁচটি ব্যাচের শিক্ষার্থীরা ওয়েস (ওয়েস্টার্ন অস্টেলিয়ান সার্টিফিকেট অব এডুকেশন) শেষ করে বের হয়ে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পড়াশুনা করছে।

মাইকেল বাড়ৈ বলেন, আমাদের একজন শিক্ষার্থী যে মোনাশ বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে তার স্নাতক ডিগ্রী শেষে করে স্নাতকোত্তর না করে ডক্টরেট করার সুযোগ পেয়েছে শুধুমাত্র অসাধারণ রেজাল্টের জন্য। ডক্টরেটের কার্যক্রম শুরুর  তিন মাসের ভেতর সে একটি প্রজেক্ট জমা দেয়, প্রজেক্টটি এতোটাই উঁচুমান সম্মত হয়েছে যে মোনাশ বিশ্ববিদ্যালয় তাকে সর্বোচ্চ সম্মাননা দিয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়া সরকার তাকে স্থায়ী নিবাসের সুযোগ করে দিয়েছে।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজায় হামাসের ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলা

পরবর্তী

নেইমারকে নিয়ে ‘টেবিল টেনিস’ চলছেই

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারকে নিয়ে ‘টেবিল টেনিস’ চলছেই

নগরীর মধ্যে সবুজ প্রকৃতি ও ছোট জলাধার, শান্ত পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহানগরে একখণ্ড অন্যরকম সবুজ প্রকৃতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT