চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোন গ্রাহকদের তথ্য চুরির অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৭:০৪ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
গুগলের বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যের প্রায় ৫৪ লাখ আইফোন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অবৈধভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে গুগলের বিরুদ্ধে। মামলাটি করেছেন ভোক্তা অধিকার কর্মী রিচার্ড লয়েড।

মামলার বিবরণীতে বলা হয়েছে, আইফোনে ডিফল্ট প্রাইভেসি সেটিংস বাইপাস করে ব্যবহারকারীদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য এবং সাফারি ব্রাউজারে তাদের ইন্টারনেট ব্রাউজিং নজরদারি করেছিল গুগল।

পরবর্তীতে এসব তথ্য ব্যবহার করা হয়েছিল ডাবলক্লিকে। ডাবলক্লিক গুগলের বিজ্ঞাপন সেবাদাতা প্রতিষ্ঠান। ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজিংয়ের উপর ভিত্তি করে বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে থাকে ডাবলক্লিক। আইফোন থেকে হাতিয়ে নেওয়া তথ্য এ কাজেই ব্যবহার করেছিল গুগল।

লন্ডন হাইকোর্টে দায়ের করা এ মামলায় বলা হয়েছে, গুগলের এই কর্মকাণ্ড দেশটির ডাটা প্রটেকশন অ্যাক্ট লঙ্ঘন করেছে। এ আইনের অধীনে অনুমতি ব্যতীত কারও ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং ব্যবহার গুরুতর অপরাধ।

তবে এ মামলার বিষয়ে গুগল বলছে: এটা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও আমরা এই ধরনের মামলা লড়েছি। এই মামলার কোনো ভিত্তি আছে বলে মনে হয় না।

মার্কিন যুক্তরাষ্ট্রে একই কর্মকাণ্ডের জন্য কয়েকটি রাজ্য এবং ফেডারেল ট্রেড কমিশন গুগলকে জরিমানা করেছিল। জরিমানা হিসেবে কয়েক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ গুনতে হয়েছে গুগলকে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইফোনগুগলগুগলের বিরুদ্ধে মামলাতথ্য চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT