চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে খেলবেন না তাসকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ২১, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আইপিএল থেকে বাদ পড়ার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলের দায়িত্ব ফেলে আইপিএলে খেলতে যাবেন না তাসকিন আহমেদ। দ্বিপাক্ষিক সিরিজ চলাকালে স্কোয়াডের নিয়মিত পেসারকে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার অনুমতি দিতে ইচ্ছুক নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সোমবার লক্ষ্ণৌ কর্তৃপক্ষ যোগাযোগ করেছে বিসিবির সাথে। ভারতের ক্রিকেট বোর্ডও এ ব্যাপারে বিসিবিকে জানিয়েছে। সবকিছুর শেষে খবর, জাতীয় দলের মিশন রেখে তাসকিন যাচ্ছেন না আইপিএলে।

‘তাসকিনকে লক্ষ্ণৌ দল চেয়েছিল। সেটা বিসিবিকে বিসিসিআই এবং লক্ষ্ণৌ দল জানিয়েছে। কিন্তু এখন সে সাউথ আফ্রিকায় সিরিজ খেলছে। এখানে একটা ওয়ানডে ম্যাচ বাকি আছে, দুটো গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে। আমরা এখন চাইবো না এই সিরিজ বাদ দিয়ে সে আইপিএলে যাক। সে এই সিরিজে খেলবে। তাকে আমরা অনুমতি দেইনি।’

‘তাসকিনের সঙ্গে কথা হয়েছে। তাকে আমরা বুঝিয়েছি। সে বুঝেছে। তাসকিন জানিয়ে দিয়েছে সে আইপিএলে খেলছে না। আইপিএল বাংলাদেশের ক্রিকেটারদের নেয়ার ইচ্ছা পোষণ করছে। এই ইচ্ছা পোষণটা আরও আগে করলে ভালো হতো।’ জানান জালাল ইউনুস।

কনুইয়ের চোটে এবারের আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টের হয়ে মাঠে নামা হচ্ছে না মার্ক উডের। ইংলিশ পেসারের বদলি হিসেবে তাসকিনকে চেয়েছিল ফ্র‍্যাঞ্চাইজিটি।

আইপিএলে খেললে তাসকিনের ব্যক্তিগত ক্যারিয়ার সমৃদ্ধ হতে পারতো কিনা, এমন প্রশ্নে জালাল ইউনুস বলেছেন, ‘জাতীয় কমিটমেন্ট সবার আগে। সে জাতীয় দলে খেলেই এ পর্যন্ত এসেছে। আমাদের কাছে জাতীয় স্বার্থ সবার আগে। আমার মনে হয় সে জাতীয় দলে নিয়মিত পারফর্ম করলে ভবিষ্যতে এ ধরনের সুযোগ আরও পাবে।’

ট্যাগ: ২০২২ আইপিএলজালালতাসকিনমার্ক উডলক্ষ্ণৌলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে উড়োজাহাজ বিধ্বস্তের শেষ মুহূর্তের তথ্য

পরবর্তী

দলের সঙ্গেই থাকছেন সাকিব

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের সঙ্গেই থাকছেন সাকিব

বাংলাদেশের নারী ক্রিকেট দলের খেলোয়াড় সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের সুখস্মৃতি অনুপ্রেরণা যোগাবে মেয়েদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT