চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনি যুক্তি উপস্থাপন এক অনন্য শৈলী: তুরিন আফরোজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
বিচারপতি

বার এবং বেঞ্চ একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস. এম. মজিবুর রহমান।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগ এবং ‘নেটওয়ার্ক ফর দ্যা ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস্ (নিল্স)’ বাংলাদেশ- এর যৌথ উদ্যোগে ‘লিগ্যাল রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি স্কিল’ (২য় পর্ব) বিষয়ক একদিনের কর্মশালায় একথা বলেন তিনি।

কর্মশালায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর প্রফেসর ড. তুরিন আফরোজ। তিনি বলেন, একজন আইনজীবীর অবশ্যই জানা উচিত আদালত কক্ষে কিভাবে দক্ষতার সাথে তার আইনি যুক্তি উপস্থাপন করতে হয়। এটি একটি অনন্য শৈলী, যা শিখতে হলে প্রত্যেক আইন শিক্ষার্থীকে ছাত্রজীবন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি চাই বাংলাদেশের সকল আইনের শিক্ষার্থীরা এ দক্ষতা অর্জন করুক।

বিচারপতি এস. এম. মজিবুর রহমান বলেন, এই ধরনের কর্মশালা বাংলাদেশের আইন শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে দক্ষ আইনজীবীতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসাথে তিনি কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য গুরুত্বপূর্ণ কিছু আইনি বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিল্স – বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন সুলতানা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোকারমাস শাকলান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক মোঃ পিজুয়ার হোসেন এবং মনিরা নাজমী জাহান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দিনের ব্যবধানে আবারও বাড়াল স্বর্ণের দাম

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র এমন সংঘাতে জড়াবে না, যা বহু বছর চলবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্চ ৩, ২০২৬

নিলামে ২৫ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীকে বাহরাইনের রাজার শোকবার্তা

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT