চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস জঙ্গিদের অস্ত্র সরবরাহ করেছিলেন হিলারি: উইকিলিকস

আলীম আল রাজী আলীম আল রাজী
৬:৩৪ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটন আইএসসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছে জঙ্গিদের অস্ত্র সরবরাহে জড়িত ছিলেন বলে দাবি করে গোপন তথ্য ফাঁস করেছে সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকস। উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, এবারের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারির এ কর্মকাণ্ডের ব্যাপারে তার কাছে প্রমাণ রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটনের ব্যক্তিগত সার্ভার থেকে আদান-প্রদান করা ৩০ হাজারেরও বেশি ই-মেইল গত মার্চে ফাঁস করে উইকিলিকস। গোপন নথিতে উঠে আসে হিলারি এবং মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি।

অ্যাসাঞ্জের দাবি, লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতন এবং সিরিয়ায় আসাদকে উৎখাতের চেষ্টায় বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করেছিলেন হিলারি। পরে কট্টর ইসলামী জঙ্গিদের হাতেও পৌঁছায় সেসব অস্ত্র।

Banglabid

অ্যাসাঞ্জ জানান, ফাঁস হওয়া ইমেইলগুলোর মধ্যে ১৭শ’রও বেশি ই-মেইল ছিলো লিবিয়া নিয়ে। হিলারির অনুমোদন নিয়েই সিরিয়ায় আইএস এবং আসাদবিরোধীদের কাছে অস্ত্র সরবরাহ হয়েছিল বলে দাবি অ্যাসাঞ্জের। ওই সময় যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র কাতারে চালানেরও অনুমতি দেন হিলারি।

এর আগেও হিলারি ক্লিনটনের বিরুদ্ধে আইএসকে অস্ত্র সরবরাহের অভিযোগ ওঠে। তবে বরাবরই তা অস্বীকার করে আসছেন তিনি।

গত জুলাইয়ে ডেমোক্র্যাট পার্টির কর্মীদের মধ্যে আদান-প্রদান হওয়া ১৯ হাজারেরও বেশি ই-মেইল ফাঁস করে উইকিলিকস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বার্নি স্যান্ডার্সের প্রার্থিতা ঠেকাতে আগে থেকেই সব ধরনের আয়োজন করে রেখেছিল ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইকিলিকসহিলারি ক্লিনটন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শক্তিটা ভালোবাসার

পরবর্তী

১৬ বছরের অনশন ভাঙলেন শর্মিলা

পরবর্তী

১৬ বছরের অনশন ভাঙলেন শর্মিলা

ব্রাদার্স-আরামবাগ ম্যাচেও ড্রয়ের আবর্তে বিপিএল

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT