চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইইবি’র ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০৬, মে ২০১৮
বাংলাদেশ
A A

পেশাজীবী প্রকৌশলীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার। দিবসটিকে আইইবি ‘ইঞ্জিনিয়ার্স ডে’ হিসেবে প্রতি বছর পালন করে থাকে।

এ উপলক্ষে রোববার আইইবির কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধন, বিশ্বের নিত্য নতুন, আধুনিক প্রযুক্তির সাথে প্রকৌশলীদের পরিচয় করে দেয়া, বিদেশী প্রযুক্তিকে দেশোপযোগী করে প্রয়োগ, বিভিন্ন কারিগরি ইস্যু, উন্নয়ন কর্মকান্ডে সরকারকে পরামর্শ ও সিদ্ধান্ত প্রণয়নে সহযোগিতা করা এবং প্রকৌশলীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ সাধনে ইনস্টিটিউশন ৭০ বছর থেকে অবিরাম প্রচেষ্টা চালিয়ে আসছে।

তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এসময় তিনি বর্তমান সরকারের সাথে প্রকৌশলীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও কথাও উল্লেখ করেন।

পরে তিনি “ইঞ্জিনিয়ার্স ডে” উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৭ মে সোমবার সকাল ৭ টায় আইইবি সদর দফতর এবং ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে জাতীয় ও আইইবি’র পতাকা উত্তোলন, শপথ গ্রহণ ও র‌্যালি।

ওই দিন বিকাল সাড়ে ৩টায় আইইবি’র কাউন্সিল হলে ‘‘US Bangla Air Craft Accident at Tribhuban Airport, Kathmandu, Nepal on 12 March, 2018 : Lesson Learnt and Preparedness’’ শীর্ষক গোল টেবিল বৈঠক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক মন্ত্রী এ.কে.এম. শাহজাহান কামাল।

সন্ধ্যা ৭টায় আতশবাজির অনুষ্ঠান। এছাড়াও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশিত হবে।

আইইবি’র বিভিন্ন প্রকৌশল বিভাগ, কেন্দ্র/উপকেন্দ্র এবং ওভারসীস চ্যাপ্টারসমূহে মাসব্যাপী ‘ইঞ্জিনিয়ার্স ডে’-এর কর্মসূচী পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

ট্যাগ: আইইবিইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যখন আমি বিশ্বসভায়

পরবর্তী

মুক্তিযোদ্ধাদের পরিবারের সুরক্ষা ৬ দফা দাবিতে সমাবেশ

পরবর্তী

মুক্তিযোদ্ধাদের পরিবারের সুরক্ষা ৬ দফা দাবিতে সমাবেশ

স্টামফোর্ডের দুই আন্তর্জাতিক প্রোগ্রামের ইনফো সেশনে লিডসাস লিমিটেড

সর্বশেষ

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT