চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসন-ব্রডকে ফিরিয়েই নামছেন অধিনায়ক স্টোকস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১৮, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
স্টোকসের আনন্দের মুহূর্ত, সতীর্থরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রথম দুই ম্যাচের দল দিয়েছে ইংল্যান্ড। অধিনায়কত্ব-কোচের দায়িত্ব পেয়েই অভিজ্ঞ দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়েছেন স্টোকস-ম্যাককালাম জুটি। প্রথমবার টেস্টে সুযোগ পেয়েছেন হ্যারি ব্রুক ও ম্যাথু পটস।

প্রথম বিভাগ ক্রিকেটে চলতি মৌসুমে ইয়র্কশায়ারের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রুক। ৮ ইনিংসে ১৫১ গড়ে ৭৫৮ রান করেছেন ২৩ বর্ষী ডানহাতি ব্যাটার। ডারহামের ডানহাতি পেসার পটসও প্রতিভার স্বাক্ষর রেখে সুযোগ কেড়েছেন। কাউন্টিতে এবার প্রথম ৬ ম্যাচেই ৩৫ উইকেট নিয়েছেন।

চোটের কারণে ছিটকে গেছেন ড্যান লরেন্স, ক্রিস ওকস এবং সাকিব মাহমুদ। আইপিএল খেলতে বর্তমানে ভারতে থাকা জনি বেয়ারস্টো দলে আছেন। জায়গা হারিয়েছেন ররি বার্নস, ডম শিবলি, হাসিব হামিদ এবং ডেভিড মালান।

Banglabid

স্টোকস-ম্যাককালামের সাথে স্কোয়াড নির্বাচনে যুক্ত ছিলেন ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কি। এই স্কোয়াড টেস্টে ইংল্যান্ডের নতুন যুগের সূচনা, বলছেন তিনি।

‘বেন (স্টোকস) ও ব্রেন্ডনের (ম্যাককালাম) নেতৃত্বে টেস্ট ক্রিকেটে আমাদের নতুন যুগের সূচনা হল। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে একটি উজ্জীবিত স্কোয়াড নির্বাচন করা হয়েছে। কাউন্টিতে অসাধারণ পারফর্ম করা হ্যারি ব্রুক এবং ম্যাথু পটসের মতো খেলোয়াড়দের স্কোয়াডে জায়গা দিয়ে পুরস্কৃত করা হয়েছে।’

প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, ওলি পপ, জো রুট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, বেন ফোকস, ক্রেইগ ওভারটন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, জ্যাক লিচ, ম্যাথু পটস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসনবেয়ারস্টোব্রডব্রুকম্যাককালামলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে শিশু আরাফ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

পরবর্তী

বাংলা একাডেমির বই কেনা ও সদস্যদের বার্ষিক ফি দেওয়া যাবে ‘নগদ’-এ

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এর প্রতিনিধিরা বই কেনা ও সদস্যদের ফি দেওয়ার জন্য নগদ পেমেন্টের উদ্বোধন করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমির বই কেনা ও সদস্যদের বার্ষিক ফি দেওয়া যাবে ‘নগদ’-এ

বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ২৮ দিন করোনায় মৃত্যুহীন দেশ, শনাক্ত ২২

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT