চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাঙ্গোলায় স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে কয়েকশ’ পদদলিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

অ্যাঙ্গোলার উইজে শহরে খেলা দেখতে গিয়ে একটি ফুটবল স্টেডিয়ামে ভীড়ের পায়ের নিচে পড়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশ’।

স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করতে গিয়ে অসংখ্য মানুষ একসঙ্গে ধাক্কাধাক্কি শুরু করলে হতাহতের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, উপস্থিত ফুটবল সমর্থকদের সংখ্যা স্টেডিয়ামের ৮ হাজার দর্শক ধারণক্ষমতা ছাড়িয়ে গিয়েছিল। বাড়তি দর্শকরা টিকিট না পেয়ে স্টেডিয়ামে ঢোকার গেটের দিকে ধাক্কাধাক্কি করে ছুটে যেতে থাকে।

তাদের অনেকেই ভীড়ের চাপে আটকা পড়ে যায় এবং নিঃশ্বাস নিতে না পেরে অসুস্থ হয়ে পড়ে বলে বিবিসিকে জানান ঘটনাস্থলে উপস্থিত এক চিকিৎসক। আহতদের উদ্ধার করে দ্রুত একটি স্খানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Banglabid

সান্তা রিতা ডি কাসিয়া ফুটবল স্টেডিয়ামে রিক্রিয়েটিভো দো লিবোলো স্পোর্টস ক্লাবের ফার্স্ট ডিভিশন লিগ ম্যাচ আয়োজন করা হয়। ওই ম্যাচ দেখতে দর্শকের উপচে পড়া ভীড় থেকেই পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় হাসপাতালটির মহাপরিচালক আর্নেস্তো লুইস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অনেকেই অন্য মানুষজনের ওপর দিয়ে হেঁটে চলে যায়। এতে গুরুতর জখম হয় ৭৬ জন। তাদের মধ্যে ১৭ জন মারা যায়।

অ্যাঙ্গোলিয়ান ও পর্তুগিজ গণমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন শিশু। এছাড়া আহত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

Reneta

রিক্রিয়েটিভো দো লিবোলো’র ওয়েবসাইটে এ ঘটনাকে ‘অ্যাঙ্গোলিয়ান ফুটবলের ইতিহাসে নজিরবিহীন ট্র্যাজেডি’ বলে উল্লেখ করে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদদলিত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT