চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাকশনে ভরপুর ‘রোবট টু’র ট্রেলারে তোলপাড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

দক্ষিণ ভারতের সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত ও বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টু পয়েন্ট জিরো’ বা ‘রোবট টু’র ট্রেলার মুক্তি পেল আজ। বেশ কয়েক দফা পরিবর্তনের পর চলতি বছর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করেছেন নির্মাতারা। মুক্তির আগে আজ শনিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার।

ট্রেলারটিতে দেখানো হয়েছে, মানুষ কতটা প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে, প্রযুক্তি জীবন কতটা সহজ করে দিচ্ছে কিন্তু একই সঙ্গে এটি হতে পারে বিপদের কারণ। অ্যাকশনে ভরপুর এ ট্রেলারটির মূল আকর্ষণ অক্ষয় কুমারের সঙ্গে চিট্টির ভূমিকায় রজনীকান্তের লড়াই। এছাড়া এ্যামি জ্যাকসনকে দেখা গেছে রোবটের ভূমিকায়।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া জাগানো অ্যাকশন সিনেমা ‘রোবট’। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল ‘এন্থিরাম’ । এ সিনেমার সিক্যুয়েল ‘টু পয়েন্ট জিরো’। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমার তকমা পেয়েছে সিনেমাটি। সিনেমাটিতে কাজ করেছেন তিন হাজার টেকনিশিয়ান।

Banglabid

‘টু পয়েন্ট জিরো’ সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকর। রজনীকান্ত, অক্ষয় কুমার, এ্যামি জ্যাকসন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন-আদিল হুসাইন, সুধাংশু পাণ্ডে প্রমুখ। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজসহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর রহমান। চলতি বছরের ২৯ নভেম্বর সিনেমাটি মুক্তি পেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টু পয়েন্ট জিরো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিটামিন ডি কমাবে স্তন ক্যানসার

পরবর্তী

মুশফিকের পিলে চমকে গিয়েছিল

পরবর্তী
মাঠে ঢুকে সোজা মুশফিকের কাছে যান এই ভক্ত

মুশফিকের পিলে চমকে গিয়েছিল

মাঠে এসে রাহিকে খুঁজে পাননি মা!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT