চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অাজ পবিত্র ঈদুল আজহা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

আজ পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দেশের ধর্মপ্রাণ মুসলিমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশে পশু কোরবানি দেবেন।

হজরত ইব্রাহিম (আ.) এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ হয়ে পশু কোরবানি করে থাকেন।

জাতীয় ঈদগাহ ময়দান ও ঢাকার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হচ্ছে ঈদের বিশেষ জামাত। রাজধানীর সর্বশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে।

Banglabid

রাজধানীতে প্রথম ঈদ জামাত খিলগাঁও শাহী মসজিদে সকাল ৭টায়, আর সব শেষ জামাত অনুষ্ঠিত হবে চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে বেলা ১১টা ৩০ মিনিটে।

চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং ঢাকা শহরের মধ্যে এখানেই সর্বশেষ ঈদের জামাত হবে ১১টা ৩০ মিনিটে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশ, জাতিসহ গোটা মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করেছেন।

Reneta

বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ব্যক্তি ও সমাজ জীবনে ত্যাগের শিক্ষা প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ-নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।

ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যেই বদলে গেছে রাজধানীর চিরচেনা রুপ। নেই যানজট নেই কোলাহল। ফাঁকা রাস্তায় স্বস্তির যাতায়াত করছেন নগরবাসী। ফাঁকা রাজধানীতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ঈদ উপলক্ষে নাড়ির টানে ছুটে গেছেন কোটি মানুষ। পশু কোরবানির প্রস্তুতির মধ্যে দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে ঈদের খুশি। কোরবানির ঈদ উপলক্ষে পশু কোরবানির মাধ্যমে যে ত্যাগের শিক্ষা, তা ছড়িয়ে গেছে দেশজুড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদুল আজহালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উৎসব থেকে এক উইকেট দূরে ভারত

পরবর্তী

প্রতিবন্ধী রুজিনাকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

পরবর্তী

প্রতিবন্ধী রুজিনাকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

‘মেসি হয়তো আর খেলবেন না’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT