চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র-যৌন নিগ্রহের মামলায় ‘বার্সা’ খেলোয়াড়ের জেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আরদা তুরানকে আড়াই বছরেরও বেশি জেলসাজা দিয়েছেন তুরস্কের এক আদালত। বার্সেলোনায় দুই মৌসুম খেলার পর গতবছর ধারে ফুটবল ক্লাব বাসাখেইরে গেছেন এ তুর্কি মিডফিল্ডার।

অভিযোগ, তুরান ভেঙেছেন এক গায়কের নাক। যার স্ত্রীকে নিয়ে করেছেন অশ্লীল মন্তব্যও। সেখানেই থেমে থাকেননি। হাসপাতালে গিয়ে ছুঁড়েছেন গুলি। ছড়িয়েছেন আতঙ্ক।

গত বছরের অক্টোবরে এক নাইটক্লাবে গায়ক বার্কে শাহিনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে যান তুরান। শাহিনের স্ত্রীকে নিয়ে তার কটূক্তি করাকে ঘিরেই ঝগড়ার সূত্রপাত। মারামারির এক পর্যায়ে গায়কের নাক ভেঙে দেন ৩২ বছর বয়সী ফুটবলার।

Banglabid

ভাঙা নাক নিয়ে হাসপাতালে ভর্তি হন শাহিন। সেখানেও হানা দেন তুরান। পিস্তল নিয়ে হাসপাতালে গিয়ে ছোঁড়েন গুলি। সৃষ্টি হয় আতঙ্ক।

অবৈধভাবে অস্ত্র বহন, আতঙ্ক ছড়ানো, উদ্দেশ্যমূলক ভাবে মারামারি ও যৌন নিগ্রহের সেসব দায়ে বুধবার তুরানকে দুই বছর আট মাস ১৫ দিনের জেল দেন আদালত। সঙ্গে জরিমানা করা হয়েছে ২৫ লাখ টার্কিশ লিরা (৩,৫০,৬৫৮ পাউন্ড)।

জেল হলেও কারাগারে থাকতে হচ্ছে না তুরানকে। তুরস্কের আইন অনুযায়ী, প্রথমবারের মতো এ ধরনের অপরাধ করায় আপাতত বেঁচে যাচ্ছেন এ মিডফিল্ডার। তবে আগামী ৫ বছরের মধ্যে কোনো ধরনের অপরাধ করলে বড় রকমের শাস্তি পেতে হবে তাকে।

Reneta

২০১৫ সালে ৩৪ মিলিয়ন ইউরোতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তুরানকে দলে টানে বার্সা। দুই মৌসুম থাকলেও সেখানে ৫৫টির বেশি ম্যাচ খেলা হয়নি তার। পরে ২০১৮ সালে দুই বছরের জন্য ধারে ইস্তামবুল বাসাখেইর ক্লাবে যোগ দেন তুরান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়ার এক, ইংল্যান্ডের দুই পরিবর্তনে মহারণ

পরবর্তী

গরুর নাম শুনলেই চমকে ওঠা দুর্ভাগ্যজনক: মোদি

পরবর্তী

গরুর নাম শুনলেই চমকে ওঠা দুর্ভাগ্যজনক: মোদি

হাসতে গিয়ে আর বন্ধ হলো না মুখ!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT