চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার দাবানলে আত্মদানকারী স্বেচ্ছাসেবীদের গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে বনের পর বন। বন ছেড়ে আগুনের স্ফুলিঙ্গের প্রভাব এসে পড়েছে শহরে।

আত্মঘাতি এই দাবানল মোকাবিলায় অস্ট্রেলিয়ার উদ্ধারকর্মীরা হিমশিম খাচ্ছেন। ভয়াবহ দাবানলের লেলিহান শিখা লাঘবের চেষ্টায় ও উদ্ধার কাজে স্বেচ্ছাসেবী দমকলকর্মীদের আত্মত্যাগ অসামান্য। কোনো অর্থকড়ি ছাড়াই নিজেদের জীবনকে তারা মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছেন।

খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব উদযাপনের সুযোগ তাদের হলো না। তার আগেই দাবানলে জীবন দিলেন দু’জন দমকল বাহিনীর কর্মকর্তা। যারা শত শত মানুষকে উদ্ধার করেছেন দাবানল থেকে। ফিরিয়ে এনেছেন পরিবারের কাছে। কিন্তু নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে সেই তারাই কিনা পুড়ে ছাই হয়ে গেলেন! তারা হলেন হর্সলে পার্ক ফায়ার ব্রিগেডের ডেপুটি ক্যাপ্টেন অ্যান্ড্রু ও’ডায়ার ও জিওফ্রে কিটন ।

Banglabid

বিবিসি বলছে, সম্প্রতি হর্সলে পার্কে অ্যান্ড্রু ও’ডায়ার ও জিওফ্রে কিটনকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেছে শত শত মানুষ। সেখানেই ছোট্ট একটা চিরকুটে লেখা, “স্বর্গে আরও দু’জন ফেরেস্তা, আপনাদের আত্মত্যাগের জন্য ধন্যবাদ”!

বিবিসি’তে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে আগুনের লেলিহান শিখার ভেতর দিয়ে হেঁটে বেরিয়ে আসছেন একজন তরুণ উদ্ধারকর্মী। সেই ছবির ব্যক্তি হলেন ডেনিয়েল কেনক্স। বয়স ২২ বছর। এই তরুণের ছবিটি যখন তোলা হচ্ছিলো, তিনি কেবল টানা ১৫ ঘণ্টা শিফট শেষ করে লেলিহান শিখার ভেতর থেকে বের হয়ে আসছিলেন।

বিবিসিকে কেনক্স বলছিলেন, সদ্য মৃত্যুবরণ করা অ্যান্ড্রু ছিলেন আমার ভাইয়ের মতো। আমি ভুল করলেও রাগারাগি করতেন না। বরং শুধরে দিতেন। তার ছায়ায় আমি বড় হয়েছি। ফুটবল আর ফটোগ্রাফিতেও তিনি আমাকে উৎসাহ দিতেন। তার উৎসাহেই আমি এমন ঝুঁকি নেওয়ার সাহস পেয়েছি।

Reneta

“আমরা এটি করছি, কারণ এটি একটি আবেগ। এটি একটি ভ্রাতৃত্ব। এই ত্যাগ মানুষের জন্য। যখন ছবিটি তোলা হয়েছিলো, আমি সেখানে ১৫ ঘণ্টা শিফট করেছি”।

তিনি আরো বলেন, মানুষ সবসময় আমাদের কাজ বুঝতে চায় না। আমরা যে কোনো কিছুর বিনিময় ছাড়াই কাজ করি এবং জীবনের ঝুঁকি নিই, তা অনেকের অবিশ্বাস্য লাগে।

নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস (এনএসডব্লিউ আরএফএস)কে বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবক দমকল সংগঠন বলে ধারণা করা হয়। এর সদস্য সংখ্যা প্রায় ৭০ হাজার। কয়েকজন সিনিয়র কর্মকর্তা ছাড়া প্রশিক্ষিত এই দমকলবাহিনীর কর্মীরা বহুদিন ধরে অবৈতিনকভাবে দাবানলে কাজ করে যাচ্ছেন।  সেপ্টেম্বরের পর থেকে এনএসডব্লিউ থেকে প্রতিদিন প্রায় ৩ হাজার দমকল কর্মী দাবানল নিয়ন্ত্রণে নিরলস পরিশ্রম করেছেন। যাদের ৯০ শতাংশই এ কাজের বিনিময়ে বেতন নেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াদাবানল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT