চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার কোচ পদে সাত তারকার যুদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ড্যারেন লেহম্যান দায়িত্ব ছাড়ার পরে নতুন কোচ হয়ে অস্ট্রেলিয়া দলের কে হাল ধরবেন ক্রিকেট মহলে আপাতত এটাই অন্যতম আলোচনার বিষয়। বিভিন্ন সূত্রে অনেকগুলো নাম ভেসে উঠছে, যাদের মধ্যে কোনো একজনকে লেহম্যানের দেয়া ব্যাটন নিতে দেখা যাবে। কিন্তু তিনি কে, এটাই এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটে কোটি ডলারের প্রশ্ন।

অস্ট্রেলিয়া মিডিয়ার খবর অনুযায়ী কোচ পদ নিয়ে সাত তারকার যুদ্ধ হবে। সাবেক সাতজন নামজাদা ক্রিকেটারের নাম তালিকায় উঠে এসেছে।

শোনা যাচ্ছে, দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। অনেক দিন ধরেই তার নাম শোনা যাচ্ছে লেহম্যানের উত্তরসূরির দাবিদার হিসেবে। এমনিতেই শোনা যাচ্ছিল, ২০১৯ অ্যাশেজের  পরে নাকি ল্যাঙ্গারের হাতেই দায়িত্ব তুলে দেয়ার কথা ছিল লেহম্যানের। কিন্তু তার অনেক আগেই বল টেম্পারিং কাণ্ডের জেরে লেহম্যান পদত্যাগ করায় এখন সেই ল্যাঙ্গারের নামই ফের উঠে আসছে।

Banglabid

২০১৬তে লেহম্যান ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে না পারায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার ল্যাঙ্গারই দলের কোচের দায়িত্বে ছিলেন। এ ছাড়াও দেশের ঘরোয়া ক্রিকেটে একাধিক দলের কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। পার্থ স্কর্চার্সকে তিনবার বিগব্যাশ লিগ চ্যাম্পিয়ন করেছেন তিনি। এই অভিজ্ঞতার জন্যই তাকে এগিয়ে রাখা হচ্ছে বলে শোনা যাচ্ছে।

এই দৌড়ে ল্যাঙ্গারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার অন্যতম সফল ব্যাটসম্যান ও অধিনায়ক রিকি পন্টিং। আগে পন্টিং পুরো সময়ের জন্য অস্ট্রেলিয়ার দায়িত্ব নিতে না চাইলেও পরে জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন।

গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজে সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে ছিলেন পন্টিং। সম্প্রতি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় সিরিজেও একই ভূমিকায় দেখা যায় তাকে। মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে এবার আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিলসের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন পন্টিং।

Reneta

এই দু’জন ছাড়াও জেসন গিলেসপির নামও উঠে এসেছে কোচের দৌড়ে থাকা সাবেক ক্রিকেটারদের তালিকায়। এ বছর বিগব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকারকে প্রথম সাফল্য এনে দেয়ার পেছনে এই পেসারের ভূমিকা যথেষ্ট। অতীতে তিনি অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। আপাতত ইংলিশ কাউন্টি সাসেক্সের তিন বছরের চুক্তির প্রস্তাব পেলেও জাতীয় দলের দায়িত্বের ডাকের আশায় এই চুক্তিতে এখনো সই করেননি। ২০১৫তে ইংল্যান্ডের কোচের দৌড়েও ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ট্রেভর বেলিস সেই দৌড়ে জিতে যান।

এবার অস্ট্রেলিয়ার কোচ হওয়ার দৌড়েও বেলিসের নাম শোনা যাচ্ছে। সঙ্গে ডেভিড সাকের, ব্র্যাড হাডিন, টম মুডি ও ক্রিস রজার্সের নামও উঠছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

মানুষের ‘অত্যাচারে’ বাড়ছে সুন্দরবনের দূষণ

পরবর্তী

বিউটির ‘ধর্ষক’ বাবুল মিয়া গ্রেপ্তার

পরবর্তী
বিউটি ধর্ষণ ও হত্যা মামলা-আসামি বাবুল-গ্রেপ্তার

বিউটির ‘ধর্ষক’ বাবুল মিয়া গ্রেপ্তার

এবার ইরানের জালে বাংলাদেশের মেয়েদের ৮ গোল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT