চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসহায় মানুষের পাশে মোবাশ্বের চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০৬, মে ২০২১
রাজনীতি
A A
অসহায় মানুষের পাশে মোবাশ্বের চৌধুরী, দান ও সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর মধ্যে অসহায় কর্মহীন দুস্থ, ভাসমান মানুষের পাশে দাঁড়িয়ে ইফতার ও শেষ রাতে নিয়মিত সেহরি বিতরণ করে যাচ্ছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মোবাশ্বের হোসেন চৌধুরী।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার এ কঠিন সময় অসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়ে বিভিন্নভাবে সাহায্যে সহযোগিতা করে গেলেও মাহে রমজান উপলক্ষে প্রতিদিনই রাস্তায় ভাসমান অসহায় দুস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন তিনি।

এর ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে মিরপুর-১ মুক্তিযোদ্ধা মার্কেট ও সনি সিনেমা হলের পাশে প্রায় ২শত ভাসমান লোকের মাঝে সেহেরি বিতরণ করেন মোবাশ্বের চৌধুরী।

এছাড়া তিনি নির্বাচনী এলাকায় ঢাকা-১৪ আসনে ত্রাণ সামগ্রী ও করোনাভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।

করোনাভাইরাসে কোনো রকম ভয়ে ভীত না হয়ে জীবন বাজি রেখে গরীব দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাওয়ায় এলাকাবাসীর কাছে প্রশংসিতও হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

এ কাজে বিভিন্ন থানা ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী তার পাশে দাড়িয়ে খাদ্য সামগ্রীর বিতরণ কাজে সহযোগিতা করে যাচ্ছেন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মোবাশ্বের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মেধা, দক্ষতা,প্রজ্ঞা এবং বলিষ্ঠ নেতৃত্বে অত্যন্ত সফলতার সাথে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করে যাচ্ছেন।

শেখ হাসিনা এ দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে বিভিন্ন স্থানে মানুষের মাঝে খাদ্য সামগ্রীর ও করোনাভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ করে যাচ্ছি। এমনকি যারা চাইতে পারে না তাদের ঘরে ঘরে গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

তিনি বলেন, ঢাকা-১৪ আসনের প্রতিটা মানুষের অন্তরে আমি মিশে আছি। তাই আমার সামর্থ্য অনুযায়ী প্রতিটা ওয়ার্ডে গিয়ে অসহায়, কর্মহীন মানুষকে খাবার দিয়ে যাচ্ছি। বিপদে আপদে আমি তাদের পাশে আছি ভবিষ্যতে থাকবো। করোনাভাইরাস সমস্যা দূর না হওয়া পর্যন্ত কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম চালমান থাকবে।

ট্যাগ: স্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লীতে অক্সিজেন সংকটে বড় বোন, দোয়া চাইলেন ফারিয়া

পরবর্তী

দেশের সব মসজিদে জুমাতুল বিদা’য় বিশেষ দোয়া

পরবর্তী
মুসল্লিরা দেশের সব মসজিদে জুমাতুল বিদা’য় দোয়া করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সব মসজিদে জুমাতুল বিদা’য় বিশেষ দোয়া

চ্যানেল আই অনলাইনের জন্য স্বাস্থ্য সচেতনতা প্রচার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোাভাইরাস: মৃত্যু ৫০-এর নিচে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT