চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থমন্ত্রী বললেন, ভ্যাট হবে স্বস্তিদায়ক

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৫:০৫ অপরাহ্ণ ১০, মে ২০১৭
অর্থনীতি
A A

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বাস্তবায়ন হতে যাওয়া নতুন ভ্যাট আইন সংশোধন করা হবে। সংশোধনীতে ভ্যাট হার স্বস্তির জায়গায় নিয়ে আসার চেষ্টা থাকবে।’

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে ‘ভ্যাট অনলাইন মোবাইল হেল্প ডেস্ক’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

দীর্ঘদিন যাবত ব্যবসায়ীরা ভ্যাট হার ৩ থেকে ৫ শতাংশে রাখার দাবি জানিয়ে আসছে; বিষয়টি কিভাবে বিবেচনা করা হবে-এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘রাবিশ, মাই ওনলি কমেন্ট ওন দিস প্রোপোজাল ইজ রাবিশ।’

Banglabid

নতুন ভ্যাট আইন সংশোধনী আনা হবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘সংশোধন বলতে পারেন। কারণ আমি ইতিমধ্যে বলেছিলাম, যে ভ্যাট হার স্বস্তির অবস্থায় নেয়ার চেষ্টা হবে। তবে হার কত হবে বলতে পারবো না। সেটা বাজেটে শুনবেন।’

বিদেশিদের খুশি করার জন্য সম্পূরক শুল্ক তুলে দেয়া হচ্ছে বলে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন-এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘যারা এমন কমেন্টস করেছে তারা রাবিশ।’

নতুন ভ্যাট আইন বাস্তবায়িত হবে আগামী ১ জুলাই থেকে। ভ্যাট নিবন্ধনে ব্যবসায়ীদের উৎসাহ প্রদানের জন্য এনবিআর ৪টি বাসে ভ্রাম্যমাণ বা ‘ভ্যাট অনলাইন মোবাইল হেল্প ডেস্ক’ (এনবিআর কর্মচারিদের বহনকারী বাস) স্থাপন করেছে।

Reneta

অনুষ্ঠানে অর্থমন্ত্রী ফিতা কেটে এর উদ্বোধন করেন। বাসগুলো প্রতিদিন ঢাকার বিভিন্ন মার্কেটের সামনে যাবে। বাসে ঢাকার ভ্যাট কর্মকর্তারা অনলাইনে ভ্যাট নিবন্ধনের জন্য ল্যাপটপসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রস্তুত থাকবেন। এছাড়া ঢাকায় আরো ৩টি ও চট্টগ্রামে ২টি এসি বাস নামানো হবে বলে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) ও ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT