চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি বিস্ময়কর’

শাকের আদনান শাকের আদনান
৭:৫৬ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেছেন অমর একুশে গানের রচয়িতা।

৮১ বছর বয়সী লন্ডন প্রবাসী সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী সোমবার বাংলাদেশে আসেন। মঙ্গলবার চ্যানেল আই কার্যালয়ে আসেন তিনি। বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর ভয়ংকর যুগ পেরিয়েছে বাংলাদেশ। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপে সে অবস্থা উত্তরণ করেছে দেশের জনগণ।

সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী বলেন, ‘অনেক বাধা, অনেক পতন, অনেক অবক্ষয় সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির একটি স্তরে পৌঁছে গেছে। এজন্য প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। তার জন্যই জীবদ্দশায় বঙ্গবন্ধু হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারছি।

এত সফলতার পরও সামাজিক অবক্ষয় দুর্নীতি ও সন্ত্রাস বন্ধ করা যায়নি বলে মন্তব্য আব্দুল গাফফার চৌধুরীর। সাংস্কৃতিক অঙ্গনে চ্যানেল আইয়ের কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

আবদুল গাফফার চৌধুরী আরও বলেন, ‘অবক্ষয় তরুণ সমাজকে বিভ্রান্ত করছে। তারা সন্ত্রাস-মৌলবাদে ঝুঁকে পড়ছে। তাদেরকে আমরা আলোর পথ দেখাতে পারিনি। এ অবস্থায় চ্যানেল আই যেভাবে সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করছে তাতে চ্যানেলটি প্রশংসার দাবি রাখে।

আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর আশা, উন্নত বিশ্বের সঙ্গে বাংলাদেশ প্রতিযোগিতা করে বিশ্ব দরবারে তার অবস্থান তৈরি করে নেবে।

ট্যাগ: আবদুল গাফফার চৌধুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে আ. লীগের চ্যালেঞ্জ, অস্তিত্বের লড়াইয়ে বিএনপি

পরবর্তী

শিরোপা জিততে কুমিল্লার চাই ১৫৭ রান

পরবর্তী

শিরোপা জিততে কুমিল্লার চাই ১৫৭ রান

যশোর পৌর নির্বাচনে লড়ছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT