চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভ্যুত্থানের পরে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মিয়ানমার সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমার

সেনা অভ্যুত্থানের পরে প্রথমবারের মতো বিশ্বনেতাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মিয়ানমারের সেনাপ্রধান। সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার পরে এটাই হবে তার প্রথম বিদেশ সফর।

জেনারেল মিন অং হ্লাইং শনিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ান রিজিওনাল সামিটে অংশ নিবেন বলে জানা গেছে।

ইন্দোনেশিয়ার রাজধানীতে হওয়া এই আলোচনাই হবে এই সংকট চিহ্নিত করার প্রথম আন্তর্জাতিক প্রচেষ্টা। সেখানে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) ১০ সদস্য দেশের নেতৃবৃন্দ ও পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন।

Banglabid

আশা করা হচ্ছে মিন অং হ্লাইং সেখানে স্বশরীরে উপস্থিত থাকবে। কিন্তু কোনো কিছুই নিশ্চিত করা হয়নি।

অ্যাক্টিভিস্টরা জাকার্তায় তার উপস্থিতির খবর শুনে সেখানে বিক্ষোভের ডাক দিয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও ফিলিপাইনের প্রেসিডেন্ট জানিয়েছেন এই সম্মেলনে তারা শুধু তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাবেন।

Reneta

আসিয়ানের অন্য সদস্যরা হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমার।

এই জোট থেকে মিয়ানমারকে বহিস্কার করারও ডাক এসেছে কিন্তু আসিয়ানের সদস্যরা সচরাচর অন্য দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করে না।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আসিয়ান সামিটকে এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন এবং মিয়ানমারের সীমানা ছাড়িয়ে সম্ভাব্য গুরুতর মানবিক অবক্ষয় রোধ করার আহ্বান জানিয়েছেন।

মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন সার্চনার বার্গেনারও জাকার্তায় উপস্থিত থাকবেন। সম্মেলনের সাইডলাইনে কিছু মিটিং করবেন তিনি।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে সেনা অভ্যুত্থানের ঘটনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। বড় জনসমাগমে নিষেধাজ্ঞা ও রাত্রিকালীন কারফিউ থাকা সত্ত্বেও তারা বিক্ষোভ দেখায়।

জরুরি অবস্থা শেষ হলে মিয়ানমারে মুক্ত ও অবাধ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেনাবাহিনী। গত কয়েক সপ্তাহে সেখানে বিক্ষোকারীদের বিপরীতে সেনার ব্যবহার বাড়ছে। প্রত্যক্ষদর্শীরা সেনাদের ভারী অস্ত্র ব্যবহার করতে দেখেছে আর কোনো কিছু নড়াচড়া করলেই গুলি করতেও দেখেছে।

এরই মধ্যে সেখানে প্রাণ হারিয়েছে ৭০০ জনেরও বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমারমিয়ানমার সেনাবাহিনীসেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিনে ১৪ হাজারের বেশি মৃত্যু

পরবর্তী

ভারত ও পাকিস্তানের যাত্রীবাহি ফ্লাইট স্থগিত করেছে কানাডা

পরবর্তী
কানাডা

ভারত ও পাকিস্তানের যাত্রীবাহি ফ্লাইট স্থগিত করেছে কানাডা

জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের স্থগিতাদেশ প্রত্যাহার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT