চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকে উজ্জ্বল হাসান, ফিরে স্বরূপে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুটা করে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের জোড়া ধাক্কার পর সাকিব আল হাসানের তিন দান, শেষে আরেক উইকেট। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে তখন কাঁপাকাঁপি অবস্থা। অভিজ্ঞদের দেখানো পথে পরে জ্বললেন অভিষিক্ত হাসান মাহমুদও। তার ঝটপট তিন উইকেটে সফরকারীরা কেবল ১২৩ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশকে।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করা তামিম ইকবাল। বোলাররা সম্মিলিত তোপ দেগে নেতার সিদ্ধান্তের যথার্থতা বুঝিয়েছেন। ৩২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে কেবল ১২২ রান তুলতে পেরেছে উইন্ডিজ।

সকালে খেলা মাঠে গড়াতে না গড়াতেই বাগড়া দেয় বৃষ্টি। তার আগে-পরে তোপ দাগেন মোস্তাফিজ। প্রথম আঘাত হানেন তিনি। দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন। সুনীল আমব্রিসকে (৭) এলবিডব্লিউ করে সাজঘরের পথ দেখান। ফিজের ভেতরে ঢুকতে থাকা বল ব্যাটে আনতে পারেননি ক্যারিবীয় ওপেনার, রিভিউ নিয়েও পার পাননি।

Banglabid

বৃষ্টিতে ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর আবারও দৃশ্যপটে মোস্তাফিজ। তার বলে গালিতে গা অনেকটা বাতাসে ভাসিয়ে দর্শনীয় ক্যাচ নেন লিটন দাস। জশুয়া ডি সিলভাকে ৯ রান করে ফিরতে হয়।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব এনে দেন তৃতীয় সাফল্য। বোল্ড করে সাজঘরে পাঠান ১২ রান করা আন্দ্রে ম্যাক্কার্থিকে।

খানিক পর মুশফিকের সহযোগিতায় নিজের দ্বিতীয় উইকেটটি তোলেন সাকিব। অধিনায়ক জেসন মোহাম্মদ ছিলেন ১৭তে, সাকিবের বল ধরে তাকে স্টাম্পিং করেন মুশি।

Reneta

পরের ওভারে এনক্রমাহ বোনেরকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ করেন সাকিব। তুলে নেন নিজের তৃতীয় সাফল্য।

সেখান থেকে খানিকটা প্রতিরোধ। ফিফটি পেরনো জুটি গড়েন কাইল মেয়ার্স ও রোভম্যান পাওয়েল। দুজনে যোগ করে ঝটপট ৫৯ রান।

জুটি ভাঙেন ২১ বছর বয়সী অভিষিক্ত হাসান মাহমুদ। উইকেটের পেছনে মুশফিকের ক্যাচ বানান ২টি করে চার-ছয়ে ৩১ বলে ২৮ করা পাওয়েলকে। পরের বলেই রেমন রেইফারকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জানিয়েছিলেন ডানহাতি তরুণ পেসার।

সর্বোচ্চ ৪০ করা মেয়ার্সকে সাজঘরে পাঠান মেহেদী মিরাজ। ৪ চার ও এক ছয়ে ৫৬ বলের ইনিংস তার।

এরপর আকিল হোসেনকে (১) লিটনের ক্যাচ বানিয়ে অভিষেক রাঙান হাসান। তুলে নেন নিজের তৃতীয় সাফল্য। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব নিজের চতুর্থ উইকেটটি তুলে শেষ টানেন ক্যারিবীয় ইনিংসের। ফেরান আলঝারি জোসেফকে।

৭.২ ওভারে ২ মেডেনে মাত্র ৮ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা সাকিব। ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন হাসান। ২টি মোস্তাফিজের। একটি মিরাজের। কেবল উইকেট শূন্য রুবেল, ৬ ওভারে ৩৪ রান খরচায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজমোস্তাফিজলিড স্পোর্টসসাকিবহাসান মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরিদপুরে এক্সপ্রেস হাইওয়েতে বাস উল্টে নিহত ৩

পরবর্তী

শুক্রবার বিকেলে ঢাকায় প্রসেনজিৎ-জয়ার ‘রবিবার’

পরবর্তী

শুক্রবার বিকেলে ঢাকায় প্রসেনজিৎ-জয়ার ‘রবিবার’

শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে বাস্তবায়িত হচ্ছে প্রায় এক ডজন মেগা প্রকল্প

পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করতে রিট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধিতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT