চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগ করবো: ছায়েদুল হক

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:০১ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৬
বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
A A

‘কেউ যদি প্রমাণ করতে পারে আমি ‘মালাউনের বাচ্চা’ বলেছি তাহলে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করবো। একজন মন্ত্রী হয়ে আমি কেন নিজের পায়ে নিজে কুড়াল মারবো। তাদের নিয়ে বিরূপ মন্তব্য তো আমার অবস্থানকেই নষ্ট করবে। নাসিরনগরের একটি শিশুও বিশ্বাস করবে না যে আমি হিন্দুদের গালিগালাজ করে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছি। এসব আমার শত্রুরা রটাচ্ছে’।

ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরে হামলার ঘটনায় বিরূপ মন্তব্য করে সবারই রোষানলে পড়েছেন স্থানীয় এমপি ও প্রাণীসম্পদ মন্ত্রী ছায়েদুল হক। সেই ঘটনারই ব্যাখ্যা দিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী ছায়েদুল হক এসব কথা বলেন।

তিনি বলেন,’ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হামলা উদ্দেশ্য প্রণোদিত। সারা দেশের মানুষ শোনা কথায় কান দিয়ে আমাকে দোষারপ করছে। কিন্তু সারা দেশের মানুষ কি নাসিরনগরে এসেছে?’

Banglabid

নাসিরনগরের পরিস্থিতি এখন শান্ত-স্বাভাবিক আছে বলে দাবি করেন ছায়েদুল হক।

সংবাদ সম্মেলনে তিনি আরো দাবি করেন, কিছুদিন আগেও আমার সুনাম ক্ষুণ্ণ করতে চেষ্টা চালিয়ে একটি মহল ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার গ্লানি ঢাকতেই আজ কথিত দাঙ্গা লাগিয়ে আমার সুনাম নষ্ট করতে উঠে পড়ে লেগেছে একটি মহল।

শোনা কথার ভিত্তিতে এই ধরনের গুজব ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের রানা দাশগুপ্ত বলেছেন, শোনা কথার ভিত্তিতে তিনি এই অভিযোগ করছেন। তিনিও আমার সঙ্গে দেখা করেননি। সুলতানা কামাল নাসিরনগরে এলেন, মন্দিরে গেলেন কিন্তু আমার সঙ্গে দেখা করলেন না। সঠিক তথ্য পেতে আমার কাছে তো আসতে হবে।

Reneta

এসময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ইসলাম ধর্মে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। নাসিরনগরকে শান্ত রাখতে এই ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় সুষমা স্বরাজের উদ্বেগ

পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ইউএনও প্রত্যাহার

পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ইউএনও প্রত্যাহার

সন্ধ্যায় খুলবে সিটিসেল

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT