চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযোগ গুরুতর, ব্যবস্থা নিন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২১ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

দেশের সিনিয়র ক্রিকেটারদের ১১ দফা দাবি উত্থাপন ও ধর্মঘট আহ্বানের পরের দিন তা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার নিশ্চিত মনে হয়েছে, এটি দেশের ক্রিকেটকে নিয়ে একটি বিশেষ মহলের পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র এবং আসন্ন ভারত সফর বানচালের জন্যই তা করা হচ্ছে। তিনি দাবি করেছেন, আগে থেকে ক্রিকেটাররা বোর্ডের কাছে কোনো দাবি না দিয়ে বা আলোচনা না করেই ধর্মঘটে গেছেন। বললে, তাদের সব দাবি মেনে নিতেন।

পাপন মনে করছেন, এ ধর্মঘটে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই যারা এর পেছনে কলকাঠি নাড়ছে তাদেরকে আগে খুঁজে বের করা হবে। কিছুদিনের মধ্যেই সব প্রকাশ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

আমরা এরই মধ্যে জেনেছি, বাংলাদেশের ক্রিকেটারদের এই ধর্মঘটে পুরো ক্রিকেট বিশ্বেরই আলোচনার বিষয় হয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিসহ আঞ্চলিক সংস্থাগুলোও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। সরাসরি স্বীকার না করলেও নিজ দেশে সফরের আগে এমন ঘটনায় ‘বেশ চিন্তিত’ ভারতীয় ক্রিকেট বোর্ডও।

Banglabid

কিন্তু বিসিবি প্রধানের এসব অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তা হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। অতি দ্রুত এই ষড়যন্ত্রের পেছনে যারা আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। কেননা সম্প্রতি কয়েকটি দেশেই খেলোয়াড় এবং বোর্ডের লড়াইয়ে সেইসব দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত হতে দেখেছি আমরা। তাই ক্রিকেটকে বাঁচাতে কঠোর ব্যবস্থা নিতেই হবে।

তবে এটাও ঠিক, শীর্ষ ক্রিকেটারা তাদের দাবি জানানোর ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া অনুসরণ করেনি বলে তা উপেক্ষা করা উচিৎ হবে না। গুরুত্বের সাথে সেইসব দাবি বিবেচনায় নিতে হবে। নিশ্চয়ই তাদের চাওয়ার পেছনে যৌক্তিকতা আছে। তাই তাদের সঙ্গে বসেই সমাধানসূত্র বের করতে হবে। যদিও বিসিবি প্রধান বলেছেন, আলোচনার পথ খোলা আছে।

অবশ্য আরেকটা বিষয় অনেকের মতো আমাদের কাছেও অস্পষ্ট; তা হলো এই আন্দোলনে মাশরাফী বিন মোর্ত্তজার অনুপস্থিতি। যিনি এখনো বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক এবং অন্যতম সিনিয়র খেলোয়াড়। তিনি জানিয়েছেন, তাকে এই আন্দোলন নিয়ে কিছুই জানানো হয়নি। কিন্তু তাকে কেন জানানো হলো না? যদিও মাশরাফী ফেসবুকে পোস্ট দিয়ে ক্রিকেটারদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। ধর্মঘট ডাকা ক্রিকেটারদের এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি।

Reneta

এতো কিছুর পরও আমাদের আশাবাদ, এই সংকটের দ্রুতই সমাধান হবে। ক্রিকেটারাও তাদের প্রিয় মাঠে ফিরে যাবেন। তবে সতর্ক থাকতে হবে কেউ যেন ঘোলা জলে নিজের স্বার্থ উদ্ধারে ক্রিকেটারদের ব্যবহার না করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটক্রিকেটারদের ধর্মঘটনাজমুল হাসান পাপনবাংলাদেশবিসিবিভারতসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক জাপানির কাছে অসহায় ভারতের চ্যাম্পিয়নরা

পরবর্তী

সম্রাটের জায়গায় ভারপ্রাপ্ত হলেন মাইনুদ্দিন রানা

পরবর্তী

সম্রাটের জায়গায় ভারপ্রাপ্ত হলেন মাইনুদ্দিন রানা

জাবিতে উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT