চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযোগের ম্যাচে কেমন ছিলেন সাকিব?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৮ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও একই বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছিল সাকিব আল হাসানকে। তিনি সেটা যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ, আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে জানাননি।

তাতে সবধরনের ক্রিকেট থেকে বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি।

আইসিসির দুর্নীতিবিরোধী নিয়ম বা অ্যান্টি করাপশন কোড লঙ্ঘনের তিনটি অভিযোগ সাকিব স্বীকার করে নেয়ার পর মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে সিদ্ধান্তটি জানায় বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও সেটা গোপন করার অভিযোগে নিষেধাজ্ঞায় বাংলাদেশ তারকা অলরাউন্ডার।

Banglabid

২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সানরাইজার্স হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের একটি ম্যাচে সাকিব ফিক্সিংয়ের প্রস্তাব পান। আইপিএলের ম্যাচটি ২০১৮ সালের ২৬শে এপ্রিল অনুষ্ঠিত হয়।

ত্রিদেশীয় সিরিজের কোন কোন ম্যাচে সাকিবকে দুর্নীতির প্রস্তাব দেয়া হয়েছিল সেটা অবশ্য জানা যায়নি। ত্রিদেশীয় ওই সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ।

ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৭৯ রানে হারে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ২২২ রানের লক্ষ্যে বাংলাদেশ অলআউট হয় ১৪২ রানে। সেই ম্যাচে বল হাতে ৫ ওভারে ২০ রানে উইকেটশূন্য থাকেন সাকিব। আর ইনজুরির কারণে ব্যাট হাতে নামতে পারেননি।

Reneta

তবে সানরাইজার্স বনাম পাঞ্জাবের ম্যাচে ব্যাটে-বলে সফল ছিলেন সাকিব। তার দলও জয় পেয়েছিল। প্রথমে ব্যাট হাতে ২৯ বলে তিন চারে ২৮ রান করেন তিনি। আর বল হাতে ৩ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। আর সানরাইজার্স ম্যাচ জেতে ১৩ রানে।

আইপিএলের ২৫তম ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩২ রান করে সানরাইজার্স। জবাবে ১১৯ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবিসিবিলিড স্পোর্টসসাকিবসাকিব আল হাসানসাকিব নিষিদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT