চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসী আশ্রয়ে একমত হতে পারেনি ইইউ

আলীম আল রাজী আলীম আল রাজী
৬:৫৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

অভিবাসন সংকট মোকাবেলায় নতুন করে এক লাখ ২০ হাজার অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দেওয়ার ব্যাপারে একমত হতে পারেনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ। কয়েকটি সদস্য দেশের বিরোধিতার কারণে বাধ্যতামূলক কোটার ব্যাপারে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইইউ।

অভিবাসন প্রত্যাশীদের চাপ সামলাতে এবং চলমান সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে গোটা ইউরোপ। এমন পরিস্থিতিতে সোমবার জরুরি বৈঠক বসেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা।

দীর্ঘ সময় আলোচনার পর এক লাখ ২০ হাজার অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দেওয়ার ব্যাপারে একমত হতে ব্যর্থ হয়েছে ইইউ এর ২৮টি সদস্য দেশ।

Banglabid

ব্রাসেলসে বৈঠকের পর ইইউ এর স্বরাষ্ট্রমন্ত্রীরা যে সিদ্ধান্তে পৌঁছেছেন, তা আগামী ৮ অক্টোবর লুক্সেমবার্গে অনুষ্ঠেয় ইইউ এর প্রেসিডেন্সি সভায় উত্থাপন করা হবে।

ওদিকে ইউরোপের অভিবাসন সংকট মোকাবেলা এবং অভিবাসন প্রত্যাশীদের চাপ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর অনেকেই সীমান্তে আরো কড়াকড়ি আরোপের কথা বলেছে।

এরইমধ্যে জার্মানির পর এবার অস্ট্রিয়া, স্লোভাকিয়া ও নেদারল্যান্ডসও সীমান্তে আরো কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে। সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া।

Reneta

সোমবার হাঙ্গেরি সার্বিয়ার সঙ্গে ১৩ ফুট উচ্চতার ১৭৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শেষ করেছে। স্লোভাকিয়াও অস্ট্রিয়া ও হাঙ্গেরির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে।

ওদিকে অভিবাসন প্রত্যাশীরা জার্মানি ও পশ্চিম ইউরোপের অন্যান্য দেশে আশ্রয় লাভের আশায় গ্রিস থেকে মেসিডোনিয়া, সার্বিয়া হয়ে হাঙ্গেরি ও অস্ট্রিয়া সীমান্তে জড়ো হয়েছে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীঅভিবাসী সংকটইউরোপ অভিবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডলারের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT