চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অব্যাহত প্রশ্নফাঁসের ঘটনায় বিশিষ্ট নাগরিকদের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৭
শিক্ষা
A A
প্রশ্নফাঁস

বিগত কয়েক বছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষার অব্যাহত প্রশ্নফাঁসের বিষয়ে দেশের বিশিষ্ট নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে প্রশ্নফাঁসের বিষয়ে সঠিক তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন তারা।

‘শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলন’-এর উদ্যোগে দেশের বিশিষ্ট লেখক-বুদ্ধিজীবী-সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিদাতারা বলেন: বিগত কয়েক বছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস হচ্ছে বলে আমরা বিভিন্ন পত্রপত্রিকা ও প্রচারমাধ্যম থেকে জানতে পেরেছি। এ বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপগুলোও আমরা আগ্রহের সাথে লক্ষ করছি। কিন্তু আমরা অতি উদ্বেগের সাথে জানাচ্ছি, সরকার কর্তৃক নানা পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও প্রশ্নফাঁস হয়েছে এমন খবর থামছে না।

Banglabid

তারা  সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন: এগুলোর সঠিকভাবে তদন্ত করা হোক। প্রশ্নফাঁস প্রমাণিত হলে পরীক্ষাগুলো পুনরায় গ্রহণ করা হোক। পাশাপাশি প্রশ্নফাঁসের মতো অসৎ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। তা না হলে এটা শিক্ষাঙ্গনে ভয়াবহ দূর্যোগ ডেকে আনবে।

তারা মনে করেন: শুধু বস্তুগত সম্পদে নয়, একইসঙ্গে শিক্ষা-দীক্ষায়, শিল্প-সাহিত্যে ও জ্ঞান-বিজ্ঞানে সম্পদশালী একটি বাংলাদেশের স্বপ্ন দেখা দরকার। সেই বিবেচনা থেকে সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তারা।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, অধ্যাপক হাশেম খান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, নাট্যব্যক্তিত্ব মামুনূর রশীদ, অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক আবুল বারকাত, অধ্যাপক এম এম আকাশ, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম ও ব্যারিস্টার শফিক আহমেদ।

Reneta

এছাড়া বিদেশে অবস্থানের কারণে ইমেইলের মাধ্যমে সম্মতি জানিয়েছেন সংস্কৃতি ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ। স্বাস্থ্যগত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক আনিসুজ্জামানও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশ্নফাঁস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাঁওতালপল্লীতে আগুন দেয়ার ঘটনায় দুই পুলিশ চিহ্নিত

পরবর্তী

৭ দিনের মধ্যে বিজিএমইএ ভবন ভাঙতে রাজউককে আইনি নোটিশ

পরবর্তী

৭ দিনের মধ্যে বিজিএমইএ ভবন ভাঙতে রাজউককে আইনি নোটিশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, নিহত ১

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT