চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ অ্যাকশন: আর ‘ভুল’ করবেন না আল-আমিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেয়ে পেসার আল-আমিন হোসেন প্রতিশ্রুতি দিয়েছেন, আর এমন ভুল করবেন না।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি জানতাম আমার বোলিংয়ে বড় কোনো সমস্যা নেই। হয়ত অসতর্কতাবশত দুই-একটি বল হয়ে গেছে। আর এমন ভুল হবে না।’

অ্যাকশন নিয়ে কাজ করার সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ সালাউদ্দিনের কাছ থেকে শিখেছেন সুইং ও গতি বাড়ানো। যার কারণে এখন আরো আত্মবিশ্বাসী তিনি, ‘এবার অ্যাকশন ঠিক করার সময় আমি সুইং নিয়ে কাজ করেছি। গতিও কিছুটা বেড়েছে। সামনে হয়ত নিজেকে আরও ভালভাবে মেলে ধরতে পারব।’

Banglabid

আগামী দুই বছরের মধ্যে আল-আমিন আবারও অভিযুক্ত হলে এক বছর ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন না রিভিউ কমিটির নিয়ম অনুযায়ী।

আল আমিনের অ্যাকশন দেখে জালাল ইউনুসের মনে হয়েছে হয়ত আর কখনও এমন সমস্যায় পড়তে হবে না। তিনি বলেন, ‘তাকে বলা হয়েছে দুই বছরের মধ্যে দুইবার যদি সন্দেহজনক হয় তাহলে এক বছর খেলার সুযোগ থাকবে না। সে ভালো করেই জানে। সে নিশ্চিত করেছে ভবিষ্যতে আর সমস্যা হবে না। সে স্বীকার করেছিল তার দুই-একটা ডেলিভারিতে সমস্যা ছিল। সেগুলো সে কাটিয়ে উঠেছে। আমার মনে হয় না ভবিষ্যতে এ ব্যাপারে কোন সমস্যায় পড়তে হবে আল-আমিনকে।’

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেন আম্পায়াররা। ২৮ নভেম্বর চট্টগ্রামে খুলনা টাইটানসের বিপক্ষে দলীয় ১৫তম ওভারের দ্বিতীয় বলে আরিফুল হকের উইকেট পান টাইগার পেসার। ওই বলটিই সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে ফিল্ড আম্পায়ারদের রিপোর্টে।

Reneta

২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে প্রশ্নবিদ্ধ হয়েছিল আল-আমিন হোসেনের বোলিং অ্যাকশন। ওই বছরের নভেম্বরে চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করে ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশের হয়ে ৬টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ২৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এই পেসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT